কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উপজেলার সপুয়া বাজার এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, গত ১৮ মে সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির আমাগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে সপুয়া বাজারে তল্লাশি চালানো হয়। সেখানে মো. ফাহাদ মিয়ার একটি ফার্নিচার দোকানের পেছনের বাথরুম থেকে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। মাদকগুলো সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।
গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

বিজিবি আরও জানায়, জব্দ করা গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি চক্র সীমান্ত এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সরবরাহের কাজ করছিল। এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
এই ঘটনায় মাদক মজুদ রাখার অভিযোগে দোকানের মালিক মো. ফাহাদ মিয়ার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।

