প্রচ্ছদ    নির্বাচিত   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: মামলা...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: মামলা করতে গিয়ে থানায় অবরুদ্ধের দাবি এনসিপির!

৫ অক্টোবর ২০২৬ ০১:১২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগের পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় মামলা করতে গিয়ে কুমারখালী থানায় ১৭ নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছে এনসিপি। দলটির দাবি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার আশপাশ ঘিরে রাখায় তারা সেখানে আটকা পড়েছিলেন। তবে বিএনপি, ছাত্রদল ও পুলিশ—তিন পক্ষই অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার করেছে।

রোববার (৪ অক্টোবর) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে কুমারখালী থানায় যান এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্যসচিব সুলতান মারুফ তালহাসহ ১৭ নেতাকর্মী।

জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, রাত হয়ে যাওয়ায় আশপাশের দোকানপাট বন্ধ থাকায় তারা এজাহারের কাগজ প্রস্তুত করতে পারছিলেন না। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা চাইলে তিনি থানার কম্পিউটারে এজাহার লিখে দেওয়ার কথা বলেন। তবে পরবর্তী সময়ে নানা টালবাহানা করে শেষ পর্যন্ত এজাহার লিখে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

টনির অভিযোগ, একপর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার আশপাশ ঘিরে ফেলেন। এতে এনসিপির নেতাকর্মীরা থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত ১টার দিকে পুলিশি পাহারায় তাদের কুষ্টিয়া শহরে পৌঁছে দেওয়া হয়। এ সময় তাদের ওপর মব হামলার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহাও মামলা নিতে পুলিশ নানা অজুহাত দেখিয়েছে বলে অভিযোগ করেন। তাঁর দাবি, প্রথমে মামলা লিখে দেওয়ার কথা বলা হলেও রাত ১২টার দিকে জানানো হয়, থানায় মামলা লেখা সম্ভব নয়। এরপর বিএনপির নেতাকর্মীরা তাদের থানার ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

থানার ভেতরে দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ঢুকে তাদের উদ্দেশে স্লোগান দিয়েছেন বলেও দাবি করেন তালহা। তিনি এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে বলেন, হামলায় কারা জড়িত ছিলেন, তা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যাবে।

তবে এনসিপির এসব অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নন। স্থানীয়দের সঙ্গে কথাকাটাকাটির জেরে সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ছাত্রদলের কোনো নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

থানায় এনসিপির নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনও। তিনি বলেন, থানার ভেতরে জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা ছিলেন। তবে কাউকে অবরুদ্ধ করা হয়নি।

এনসিপির মামলা না নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি। তাঁর ভাষ্য, এনসিপির নেতাকর্মীরা লিখিত এজাহার নিয়ে এলে তিনি মামলা নিতেন। কিন্তু তারা লিখিত এজাহার নিয়ে আসেননি। থানার কম্পিউটারে এজাহার লিখে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। হামলার ধরন বা কারা হামলা করেছে, সে বিষয়ে তিনি অবগত না থাকায় নিজের পক্ষ থেকে এজাহার লিখে দেওয়ার সুযোগ নেই।

তবে এনসিপির নেতাকর্মীদের পুলিশি পাহারায় কুষ্টিয়া শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ওসি। তিনি বলেন, তারা নিরাপত্তাহীনতার কথা জানালে পুলিশ প্রটোকল দিয়ে তাদের কুষ্টিয়া শহর পর্যন্ত পৌঁছে দেয়।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি থেকে গান শুনে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশি পাহারায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে মাজার এলাকা থেকে বের করে আনা হয়। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন বলে জানা গেছে। হামলার ঘটনায় পরবর্তী সময়ে মামলা ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার
ঢাকার সাভারে পুলিশ পরিচয় দিয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর থেকে…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক
দেশজুড়ে এবং বিশ্বব্যাপী চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। আজ বুধবার (৭…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!
দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন তারা। অসুস্থতাও এসেছিল প্রায় একই সময়ে, আর মৃত্যুতেও যেন আলাদা হলো না তাদের পথ। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর দাফন শেষ করে স্বজনেরা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’ কিংবা ‘গুপ্ত’ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। পাশাপাশি বাংলাদেশ…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!
চোটের কারণে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে এবার রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলন ও পুনর্বাসনের সময় প্যারিসের একটি…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দুদিনে তৃতীয়বারের মতো আটক হয়েছেন কংগ্রেস…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান তাৎপর্যপূর্ণ কৌশলগত জয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। তার…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন