প্রচ্ছদ    রাজশাহী   ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার...

ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই!

১৩ অক্টোবর ২০২৬ ০৪:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের উদ্যোগে মায়ের ভরণপোষণসহ সব দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি নিজের ভুল স্বীকার করে মা ও দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও সেলিম আহমেদের উপস্থিতিতে ছেলে সাগর হোসেন ও তাঁর মা মুন্নি খাতুন একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় সাগরের মামা জাকির হোসেন ও খালু মাসুদ রানা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা ও ছেলের বক্তব্য শোনার পর তাঁদের মধ্যকার বিরোধের সমাধান করা হয়।

আরও পড়ুন

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!

সাগর হোসেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

গত ৯ অক্টোবর ‘বৃদ্ধ মায়ের আশ্রয় মেলেনি ছেলের ঘরে, ইউএনওর কাছে অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে বিরোধ সমাধানে উদ্যোগ নেন।

রোববার বিকেলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানকে মা ও ছেলেকে আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। পরে ওসি তাঁদের নিজের গাড়িতে করে পাবনা আদালতে নিয়ে যান। সেখানে উভয়ের বক্তব্য শোনার পর বিরোধের নিষ্পত্তি করা হয়।

আদালতে সাগর নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন। মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আর কখনো তাঁর সঙ্গে এমন আচরণ করবেন না বলে জানান। একই সঙ্গে মা ও দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি।

সাগর হোসেন বলেন, “আগে যা বলেছিলাম, তা আবেগ, ক্ষোভ ও অভিমান থেকে বলেছি। আদালতে গিয়ে নিজের ভুল বুঝতে পেরেছি। আমার ভুল হয়েছে, আমি অনুতপ্ত। এখন থেকে মাকে নিজের কাছে রেখে তাঁর দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব পালন করব। আমি আমার মা ও দেশবাসীর কাছে ক্ষমা চাই।”

মা মুন্নি খাতুন বলেন, “আমার ছেলে ভুল বুঝে আমাকে অনেক কথা বলেছে। এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। আমি আমার ছেলেকে চেয়েছিলাম, ছেলেকে পেয়েছি—আমার আর কিছু চাওয়ার নেই। ছেলের সব ভুল ক্ষমা করে দিয়েছি। দেশবাসীও আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। এখন আমি ছেলের বাড়িতে ফিরে এসেছি। জীবনের শেষ দিন পর্যন্ত ছেলের কাছেই থাকতে চাই। মা হিসেবে এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।”

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, আদালতের নির্দেশে মা ও ছেলেকে গাড়িতে করে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের বক্তব্য শুনে বিরোধের সমাধান করে দেন। পরে মা ও ছেলে একসঙ্গে বাড়ি ফিরে গেছেন। তাঁদের বিষয়ে পরবর্তী সময়েও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, তাঁর ও আদালতের উদ্যোগে সাগর হোসেন এবং তাঁর মা মুন্নি খাতুনের মধ্যকার বিরোধের সমাধান হয়েছে। সাগর নিজের ভুল বুঝতে পেরেছেন এবং ক্ষমা চেয়েছেন। এখন থেকে তিনি মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

ইউএনও আরও বলেন, মানবিক এই উদ্যোগে অংশ নিতে পেরে তাঁর ভালো লাগছে। এ জন্য তিনি আদালতকে ধন্যবাদ জানান এবং এ ঘটনায় সাংবাদিকদের ভূমিকাকেও সাধুবাদ জানান।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর সাগর ও তাঁর মায়ের ভরণপোষণ ও দায়িত্ব পালনসংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি হয়। সেখানে ইউএনও সেলিম আহমেদ সাগরকে মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা বুঝিয়ে দেন। তবে তখন মাকে নিজের সঙ্গে না রাখার বিষয়ে অনড় ছিলেন সাগর। এ নিয়ে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য!

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য!
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস!

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের বিক্ষোভ ও নানা মন্তব্যের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!
নাটোরের গুরুদাসপুরে ১২৩ বছর বয়সে মারা গেছেন আব্বাস প্রামাণিক। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৩ সালে জন্ম নেওয়া এই প্রবীণ ব্যক্তি দীর্ঘ জীবন কাটানোর পাশাপাশি শিক্ষকতা…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই!

ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই!
মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

চাঁদপুরে জেলেদের চাল পাচারকালে ৫ টন চাল উদ্ধার: ৩ সদস্যের তদন্ত কমিটি

চাঁদপুরে জেলেদের চাল পাচারকালে ৫ টন চাল উদ্ধার: ৩ সদস্যের তদন্ত কমিটি
চাঁদপুরে নিবন্ধিত জেলেদের জন্য সরকারের বরাদ্দ করা চাল বিতরণ না করে ব্যবসায়ীর কাছে বিক্রি করে পাচারের সময় পাঁচ টন চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। চাল…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম