প্রচ্ছদ    ঢাকা   শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে...

শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআই মেহেদীর বিরুদ্ধে!

১৩ অক্টোবর ২০২৬ ০৯:৫৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

চোরাই ফোন উদ্ধারের দাবি করে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কেনা আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটুর বিরুদ্ধে। একই সঙ্গে ফোন ট্র্যাকিংয়ের খরচের কথা বলে ওই শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। তবে পুলিশ কর্মকর্তার দাবি, চট্টগ্রামে চুরির ঘটনায় করা মামলার সূত্র ধরে ফোনটি উদ্ধারের দায়িত্ব পেয়ে তিনি সেটি নিয়ে এসেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আবুল হাসনাত আয়ান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় তাঁর বাড়িতে গিয়ে আইফোনটি নিয়ে যান এসআই মেহেদী হাসান টিটু।

আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি দোকান থেকে ব্যবহৃত আইফোন ১৬ প্রোম্যাক্স এক লাখ পাঁচ হাজার টাকায় কেনেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এসআই মেহেদী তাঁর বাড়িতে গিয়ে ফোনটি চোরাই বলে দাবি করেন। এর আগের দিনও ফোন করে তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান

শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, এসআই তাঁকে জানান, চট্টগ্রামে এক নারীকে ঘুমের ওষুধ খাইয়ে তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়েছিল। এ ঘটনায় চুরি হওয়া ফোনটি তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তখন আয়ান ফোন কেনার ক্যাশ মেমো ও বক্স দেখান। পাশাপাশি এসআইয়ের সামনেই সংশ্লিষ্ট দোকানে ফোন করে কেনার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেন।

আয়ানের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও এসআই তাঁকে বলেন, ফোনটি যেহেতু তাঁর কাছে পাওয়া গেছে, তাই সমস্যাটিও তাঁকেই মোকাবিলা করতে হবে। এ সময় উপস্থিত তাঁর মামা ফোনটি যে দোকান থেকে বিক্রি করা হয়েছে, সেখানে অভিযান চালানোর পরামর্শ দেন। বৈধভাবে ফোন কেনার প্রমাণ থাকার বিষয়টিও তুলে ধরেন তাঁরা।

এরপরও ফোনসহ থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আয়ান। একপর্যায়ে ফোনের অবস্থান শনাক্ত বা ট্র্যাকিংয়ের খরচের কথা বলে তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

আয়ান বলেন, বাবার কাছ থেকে টাকা নিয়ে ফোনটি কিনেছিলেন তিনি। কেনার সব কাগজপত্র তাঁর কাছে রয়েছে। সংশ্লিষ্ট দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেও ফোন কেনার বিষয়টি প্রমাণিত হবে বলে তাঁর দাবি। তারপরও ফোনটি নিয়ে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এর সঙ্গে অতিরিক্ত ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

শিক্ষার্থী আরও জানান, ফোন নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়ার ভিডিও ধারণ করে রাখতে তিনি এসআইকে অনুরোধ করেছিলেন। পরে ওই পুলিশ কর্মকর্তা নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিয়ে গেলেও তাঁকে ভিডিওটির কোনো কপি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আয়ান। এখন ফোন ও টাকা ফেরত পাওয়া এবং আর্থিক ক্ষতিপূরণ নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে এসআই মেহেদী হাসান টিটু বলেন, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে এক নারীকে তাঁর পরিচিত ব্যক্তিরা নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ঘুম পাড়িয়ে রাখেন। পরে তাঁর বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই নারী একটি সিআর মামলা করেন। পরে মামলাটি গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় এবং ফোনটি উদ্ধারের দায়িত্ব তাঁকে দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী তিনি ফোনটি উদ্ধার করে নিয়ে এসেছেন বলে দাবি করেন।

তবে শিক্ষার্থী দোকান থেকে ফোনটি কিনেছেন—এমন তথ্যও স্বীকার করেন এসআই। শিক্ষার্থীর আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া হবে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শ্রীপুরের স্থানীয় এক সাংবাদিকের পরিচয় উল্লেখ করেন এবং গাজীপুর জেলা পর্যায়ের সরকারি দলের এক শীর্ষ নেতার ভাগ্নে বলেও নিজের পরিচয় দেন। শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দেখা করে চা-পানের প্রস্তাব দেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, একজন উপপরিদর্শকের এভাবে টাকা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের খরচের কথা বলে টাকা নেওয়ার সুযোগ নেই। এসআই কেন ১৭ হাজার টাকা নেবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

ঘটনাটি ঘিরে শিক্ষার্থীর ফোন ও টাকা ফেরত পাওয়া এবং অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়। তবে ফোনটি চোরাই কি না, টাকা নেওয়ার অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ভূমিকা—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাংলাদেশের ‘ইশারায়’ দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশের ‘ইশারায়’ দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিসহ দেশটির বিভিন্ন শহরে আন্দোলন চলছে। এই আন্দোলনের পেছনে বাংলাদেশের…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী!

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী!
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজনের পরিকল্পনা করছে সরকার। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালিয়ে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ইরান নিয়ে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র, স্বীকারোক্তি ট্রাম্পের!

ইরান নিয়ে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র, স্বীকারোক্তি ট্রাম্পের!
ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এতে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রবাসী কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রতিমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রতিমন্ত্রী
প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডধারীরা দেশে রেমিট্যান্স পাঠালে প্রচলিত আড়াই শতাংশের পরিবর্তে ৩ শতাংশ প্রণোদনা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নিজেই চার্জিং ক্যাবল খুলে আলোচনায় রোবট ‘ডিজিট’!

নিজেই চার্জিং ক্যাবল খুলে আলোচনায় রোবট ‘ডিজিট’!
বিজ্ঞান কল্পকাহিনিকে বাস্তবে রূপ দিয়ে মানুষের সাহায্য ছাড়াই নিজের চার্জিং ক্যাবল খুলে উঠে দাঁড়াতে পারে হিউম্যানয়েড রোবট ‘ডিজিট’। মার্কিন প্রতিষ্ঠান অ্যাজিলিটি রোবোটিক্সের তৈরি এই রোবটের…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার!

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআই মেহেদীর বিরুদ্ধে!

শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআই মেহেদীর বিরুদ্ধে!
চোরাই ফোন উদ্ধারের দাবি করে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কেনা আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটুর বিরুদ্ধে। একই সঙ্গে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে পারিবারিক সচেতনতার বিকল্প নেই: রাষ্ট্রপতি

দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে পারিবারিক সচেতনতার বিকল্প নেই: রাষ্ট্রপতি
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি পরিবারকে সচেতন হতে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান
গাজীপুর সংবাদদাতা: কেয়া কসমেটিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য!

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য!
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস!

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের বিক্ষোভ ও নানা মন্তব্যের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!
নাটোরের গুরুদাসপুরে ১২৩ বছর বয়সে মারা গেছেন আব্বাস প্রামাণিক। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৩ সালে জন্ম নেওয়া এই প্রবীণ ব্যক্তি দীর্ঘ জীবন কাটানোর পাশাপাশি শিক্ষকতা…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই!

ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই!
মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা