প্রচ্ছদ    জাতীয়   ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার...

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর!

১৭ অক্টোবর ২০২৬ ০৫:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নগরীতে সবুজায়ন বাড়াতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর করে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়; নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্বও নাগরিকদের নিতে হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবার মান এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে শনিবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে আকস্মিক পরিদর্শনে বের হন তারেক রহমান। দিনের শুরুতে তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি।

পরে প্রধানমন্ত্রী যান রাজউক উত্তরা মডেল কলেজে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বছরের এই সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতিবছর এই রোগে বহু মানুষ আক্রান্ত হন, এমনকি অনেকের মৃত্যুও হয়। তাই ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। আর এ জন্য সবার আগে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে হলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিরোধ। আর এ জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এই কাজে আমি তোমাদের সাহায্য চাই।’

দেশের বিপুলসংখ্যক তরুণ নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বড় পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী।

রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ঢাকা একটি বিশাল শহর। এখানে দুই থেকে আড়াই কোটির বেশি মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই শুধু সিটি করপোরেশন কিংবা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। নগরী পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, তারা স্কাউট, গার্ল গাইড কিংবা রেড ক্রিসেন্টের সদস্য হোক বা না হোক, সবাই দেশের নাগরিক এবং তারাই দেশের ভবিষ্যৎ। তাই নিজেদের বাসা, স্কুল, পাড়া ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব তাদেরও নিতে হবে।

যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। কেউ নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে তাকে সচেতন করার আহ্বান জানান তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দুঃখজনকভাবে অনেক জায়গা থেকে এসব ডাস্টবিন চুরি হয়ে যাচ্ছে। একইভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে লাগানো গাছের চারাও চুরি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ

ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষা ও নগরীর তাপমাত্রা কমাতে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের নিজেদের জন্মদিনের পাশাপাশি ভাইবোন ও পরিবারের অন্য সদস্যদের জন্মদিনেও অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘তোমার জন্মদিনে, ভাইবোনের জন্মদিনে কিংবা নানা-নানির জন্মদিনে একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। সেটা তোমার বাসায় হতে পারে, স্কুলে হতে পারে কিংবা গ্রামের বাড়িতে হতে পারে। গাছগুলো যখন বড় হবে, তোমরাও তখন বড় হবে।’

রাজধানীতে ক্রমবর্ধমান তাপমাত্রা ও সবুজের ঘাটতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। নিজের শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, একসময় ঢাকায় অনেক বেশি গাছপালা ও খোলা জায়গা ছিল। সময়ের সঙ্গে সেখানে বহুতল ভবন গড়ে উঠেছে, কমেছে গাছপালা ও সবুজ পরিবেশ। ফলে শহরে গরমের অনুভূতিও বেড়েছে।

তিনি বলেন, ‘গাছ যত বাড়বে, আমরা তত বুক ভরে শ্বাস নিতে পারব। গাছের পাতার ঝিরঝির শব্দ আমার খুব ভালো লাগে। আমরা সবাই মিলে গাছ লাগালে শহরের তাপমাত্রাও কিছুটা কমিয়ে আনা সম্ভব।’

শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজায়ন বাড়ানোর ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, শুধু সরকারি উদ্যোগ দিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা, ব্যক্তিগত দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টা।

এ সময় নিজেদের স্কুল, বাসা, পাড়া ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরাও তাঁর আহ্বানে ইতিবাচক সাড়া দেয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে নেতা সি. জোসেফ বিজয় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেও এবার নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!
রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী অপতৎপরতা ও গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে শুক্রবার দুপুরে নগরীর নিউ…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ নামের রিসোর্টটিতে আগুন লাগার পর…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!
বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

চমক-শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?

চমক-শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কি আবারও বিয়ে করেছেন? ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এমনই প্রশ্নের জন্ম দিয়েছেন এই…
 ১৭ অক্টোবর ২০২৬    বিনোদন

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সবার নিরাপত্তা নিশ্চিত…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী, বললেন ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!

বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী, বললেন ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!
‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’—প্রচলিত এই প্রবাদ উল্লেখ করে ক্ষমতার দম্ভ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের…
 ১৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর!

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর!
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নগরীতে সবুজায়ন বাড়াতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কক্সবাজারে রিসোর্ট আগুন, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে রিসোর্ট আগুন, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান দিবস!

আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান দিবস!
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—মানবতাবাদী সাধক ফকির লালন শাহের এই চিরন্তন বাণীকে ধারণ করে আজ শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।…
 ১৭ অক্টোবর ২০২৬    খুলনা

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:বাংলাদেশ রেলওয়ের জন্য চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত প্রথম চালানের ১৮টি লিংক হফম্যান বুশ (LHB) ব্রডগেজ রেলকোচ দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ…
 ১৬ অক্টোবর ২০২৬    খুলনা

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার তালতলী উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বরিশাল

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!
শাহ আলম, কুড়িগ্রাম:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের কারণে দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন নিয়ে…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল মিয়া (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায়…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি:ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, হিন্দু,…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম