প্রচ্ছদ    খুলনা   আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান...

আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান দিবস!

১৭ অক্টোবর ২০২৬ ০৪:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—মানবতাবাদী সাধক ফকির লালন শাহের এই চিরন্তন বাণীকে ধারণ করে আজ শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। বাউলসম্রাটের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়িতে স্মরণোৎসব ঘিরে সমবেত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু, বাউল-সাধক, ভক্ত, গবেষক ও দর্শনার্থীরা। লালনের মানবতাবাদী দর্শন, জাত-ধর্মের বিভেদ অতিক্রম করে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা এবং বাংলার লোকসংস্কৃতিতে তাঁর অবদান স্মরণে আয়োজন করা হয়েছে এ উৎসবের।

আজ সন্ধ্যায় ছেঁউড়িয়ার লালন একাডেমি চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এ আয়োজনের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।

আরও পড়ুন

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!

উৎসবে লালনভক্তরা নিজস্ব রীতি ও আচার অনুসরণ করে সাধনা, গান ও স্মরণপর্বে অংশ নেবেন। একতারা, দোতারা ও খমকের সুরে পরিবেশিত হবে লালনের গান। গানের আসর ঘিরে শিল্পী ও শ্রোতাদের মধ্যে তৈরি হবে ভাবের আদান-প্রদান। পাশাপাশি থাকবে আনুষ্ঠানিক নানা আয়োজন।

২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ওই বছর থেকেই জাতীয় পর্যায়ে লালন উৎসব উদ্‌যাপন শুরু হয়।

১৮৯০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন লালন শাহ। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর লালন আখড়াবাড়িতে সমবেত হন ভক্ত ও বাউল-সাধকেরা। লোকসংগীত, আধ্যাত্মিক সাধনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এ মিলনমেলা নতুন প্রজন্মের কাছে লালনের জীবনদর্শন তুলে ধরারও গুরুত্বপূর্ণ উপলক্ষ।

লালন শাহ বাংলার লোকদর্শন, মানবতাবাদ ও আত্মঅনুসন্ধানের এক অনন্য নাম। তিনি শুধু বাউল গানের রচয়িতাই নন; তাঁর গানে উঠে এসেছে মানুষের পরিচয়, আত্মার স্বরূপ, দেহতত্ত্ব এবং জাত-ধর্মের বিভেদ অতিক্রম করে সত্য অনুসন্ধানের আকাঙ্ক্ষা। সমাজের প্রচলিত বিভেদ ও সংকীর্ণতাকে প্রশ্ন করার পাশাপাশি তাঁর গান মানুষকে নিজের ভেতরেও অনুসন্ধান চালাতে উদ্বুদ্ধ করে।

‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানে জাতপাত ও সামাজিক পরিচয় নিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্ন করেছেন এই সাধক। অন্যদিকে ‘খাঁচার ভিতর অচিন পাখি’ গানে উঠে এসেছে মানবদেহ ও জীবনের রহস্য। সহজ কথায় গভীর দর্শন প্রকাশের অসাধারণ ক্ষমতা লালনের গানকে বিনোদনের গণ্ডি ছাড়িয়ে আত্মজিজ্ঞাসা ও জীবন উপলব্ধির মাধ্যমে পরিণত করেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে নেতা সি. জোসেফ বিজয় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেও এবার নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!
রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী অপতৎপরতা ও গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে শুক্রবার দুপুরে নগরীর নিউ…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ নামের রিসোর্টটিতে আগুন লাগার পর…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!
বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

চমক-শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?

চমক-শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কি আবারও বিয়ে করেছেন? ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এমনই প্রশ্নের জন্ম দিয়েছেন এই…
 ১৭ অক্টোবর ২০২৬    বিনোদন

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সবার নিরাপত্তা নিশ্চিত…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী, বললেন ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!

বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী, বললেন ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!
‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’—প্রচলিত এই প্রবাদ উল্লেখ করে ক্ষমতার দম্ভ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের…
 ১৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর!

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর!
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নগরীতে সবুজায়ন বাড়াতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কক্সবাজারে রিসোর্ট আগুন, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে রিসোর্ট আগুন, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান দিবস!

আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান দিবস!
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—মানবতাবাদী সাধক ফকির লালন শাহের এই চিরন্তন বাণীকে ধারণ করে আজ শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।…
 ১৭ অক্টোবর ২০২৬    খুলনা

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:বাংলাদেশ রেলওয়ের জন্য চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত প্রথম চালানের ১৮টি লিংক হফম্যান বুশ (LHB) ব্রডগেজ রেলকোচ দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ…
 ১৬ অক্টোবর ২০২৬    খুলনা

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার তালতলী উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বরিশাল

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!
শাহ আলম, কুড়িগ্রাম:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের কারণে দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন নিয়ে…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল মিয়া (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায়…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি:ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, হিন্দু,…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম