শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন কমিটির নেতাকর্মী ও রাজনৈতিক দলগুলো মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। তিনি স্পষ্ট করে জানান, কোনো অশুভ শক্তি যেন অপতৎপরতা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ নজরদারি ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার যাত্রাবাড়ী এলাকার একটি ঐতিহ্যবাহী দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্দির পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এই সফরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী

ডিআইজি ও জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে নেওয়া নানা পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তারা জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক টিম সক্রিয় রাখা হয়েছে।
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মের নেতারা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
















