রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়নকাজ সম্পন্ন হওয়ার পর দীর্ঘদিনের সংস্কার শেষে এটি নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আধুনিকায়ন করা ওসমানী উদ্যান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে উদ্যান প্রাঙ্গণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের মাধ্যমে ঐতিহাসিক এই উদ্যানের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উদ্যানটি নগরবাসীর ব্যবহারের জন্য খুলে দেওয়া হলো।

















