প্রচ্ছদ    আন্তর্জাতিক   শিক্ষার্থী বিক্ষোভে ধ্বংসস্তূপ প্যারিস, দেশজুড়ে...

শিক্ষার্থী বিক্ষোভে ধ্বংসস্তূপ প্যারিস, দেশজুড়ে লুটপাট, গ্রেপ্তার ১,৮০০!

১৯ অক্টোবর ২০২৬ ০৪:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বিক্ষোভ, সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগে বিপর্যস্ত রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি পুলিশ সদস্য, জেন্ডারমেস ও দমকলকর্মী। সহিংসতার পাশাপাশি পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়েও উঠেছে প্রশ্ন।

France Protest 05

রোববার প্যারিসের প্রাণকেন্দ্র প্লেস দ্য লা রিপাবলিক এলাকায় দেখা গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। ভাঙা কাচ, ক্ষতিগ্রস্ত দোকানপাট ও পুড়ে যাওয়া স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ ৭১ বছর ধরে প্যারিসে বসবাস করা রাবাহ নামের এক প্রবীণ নাগরিক বলেন, এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, তাঁরা অতীতেও আন্দোলন করেছেন, তবে তা ছিল শান্তিপূর্ণ।

পোড়া একটি পত্রিকার স্টলের সামনে দাঁড়িয়ে ৫৬ বছর বয়সী ক্লেয়ার বলেন, প্যারিসকে এতটা বিধ্বস্ত দেখতে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে ফরাসি প্রজাতন্ত্রের প্রতীক ‘মারিয়ান’-এর মূর্তিতেও দেখা গেছে প্রতিবাদী গ্রাফিতি। সেখানে লেখা ছিল, ‘যারা কষ্ট বোনে, তারা ক্ষোভের ফসল কাটে।’

আরও পড়ুন

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!
France Protest 04

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও শিক্ষার সুযোগের অভাব নিয়ে ক্ষোভ থেকে এই আন্দোলনের সূচনা হয়। পরে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে অসন্তোষের সঙ্গে যুক্ত হয়ে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের হিসাবে, শনিবার ফ্রান্সজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে আন্দোলনকারীদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ।

France Protest 03

তবে সহিংসতার কারণে আন্দোলনের মূল দাবিগুলো আড়ালে পড়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক বিক্ষোভকারী। প্যারিসে মিছিল শুরুর আগেই পুলিশ টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ২৩ বছর বয়সী শিক্ষার্থী স্টেফানির দাবি, তাঁদের মিছিল শান্তিপূর্ণ ছিল। কিন্তু সহিংসতার ঘটনাগুলো বেশি গুরুত্ব পাওয়ায় শিক্ষার্থীদের প্রকৃত ক্ষোভের কারণগুলো আলোচনার বাইরে চলে যাচ্ছে।

France Protest 02

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, সহিংসতার ঘটনায় প্রায় ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের অর্ধেকই প্যারিস থেকে। সংঘর্ষে ৫০০ জনেরও বেশি পুলিশ সদস্য, জেন্ডারমেস ও দমকলকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতির উদ্দেশে বিশেষ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

France Protest 01

রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে ব্যাপক লুটপাটের পাশাপাশি নগর ভবনে হামলার ঘটনা ঘটেছে। লিমোজ শহরের ঐতিহাসিক সিটি হল ভবনে আগুন দেওয়া হয়েছে। বর্দোসহ অন্যান্য শহরেও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু দুর্বৃত্তের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব হারাচ্ছে।

France Protest 08

অন্যদিকে, বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যে ৩৬টি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। মানবাধিকার আইনজীবীদের দাবি, সংঘর্ষে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়েছে, একজনের চোয়াল ভেঙেছে এবং অন্য একজন এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

প্যারিস ইয়ং লয়ার্স ইউনিয়নের সভাপতি ক্রিস্তফ কালভাও বলেন, ভিড় নিয়ন্ত্রণে পুলিশের কঠোর পদ্ধতি জনসাধারণের ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে।

France Protest 05

এদিকে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মেয়াদ শেষ হতে প্রায় এক বছর বাকি থাকলেও রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বাজেট ঘাটতি কমাতে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুর ব্যয়সংকোচন ও করনীতির পরিকল্পনাও জনঅসন্তোষ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বামপন্থী নেতা জঁ-লুক মেলেনশঁ সরকারকে ব্যর্থতার জন্য দায়ী করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী লেকোর্নু চরমপন্থী দলগুলোর বিরুদ্ধে সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছেন।

শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের ভূমিকা এবং সরকারের নীতিকে ঘিরে বড় ধরনের সংকটে রূপ নিয়েছে। আন্দোলনকারীদের দাবি পূরণ এবং সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর দেশটির মানুষের।

তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী!

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী!
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ…
 ১২ নভেম্বর ২০২৬    জাতীয়

জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব

জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব
জয়পুরহাট প্রতিনিধি:‘স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৩৩৩তম সহরায় সাংস্কৃতিক উৎসব। সদর উপজেলার পালী…
 ১২ নভেম্বর ২০২৬    রাজশাহী

হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই

হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই
হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির মো. এনামুল হক বাপ্পা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আজ দুপুর ২টা ২৪ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
 ১২ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

হেযবুত তওহীদের প্রবীণ মোজাহেদ মোতালেব মিয়ার ইন্তেকাল

হেযবুত তওহীদের প্রবীণ মোজাহেদ মোতালেব মিয়ার ইন্তেকাল
টাঙ্গাইল প্রতিনিধি:হেযবুত তওহীদের টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া বিসিক শিল্পনগরীর প্রবীণ মোজাহেদ ও সংগঠনের সবার শ্রদ্ধাভাজন মো. মোতালেব মিয়া আর নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা…
 ১২ নভেম্বর ২০২৬    ঢাকা

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন ২১ বছর বয়সী এক তরুণী। এদিকে অভিযুক্ত যুবক এমদাদুল হক রিয়াদ ও…
 ১২ নভেম্বর ২০২৬    রংপুর

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!
ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে…
 ১২ নভেম্বর ২০২৬    বরিশাল

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!
তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে…
 ১২ নভেম্বর ২০২৬    জাতীয়

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে…
 ১১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!
সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ‘হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা প্রতিনিধি:দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা