প্রচ্ছদ    নির্বাচিত   এনসিপির নতুন কমিটিতে সামান্তা শারমিনের...

এনসিপির নতুন কমিটিতে সামান্তা শারমিনের পদাবনতি!

২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠনে পদাবনতি হয়েছে সামান্তা শারমিনের। এতদিন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাঁকে রাখা হয়েছে যুগ্ম আহ্বায়ক পদে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করে দলটি। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামান্তা শারমিন এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট গঠনের বিষয়ে তাঁর ভিন্নমত ছিল। এ কারণে তিনি নির্বাচনে অংশ নেননি। এরপর থেকে দলীয় কর্মকাণ্ডেও তাঁকে কিছুটা নিষ্ক্রিয় দেখা যায়।

পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা!

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা!

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

এ ছাড়া আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম।

আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহ।

প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহশিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।

নতুন কমিটিতে সামান্তা শারমিনের পদ পরিবর্তন দলটির সাংগঠনিক পুনর্গঠনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা!

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা!
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ (B-2) ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন…
 ২৪ অক্টোবর ২০২৬    রাজশাহী

আসিফ আকবরের গাড়িতে গুলি ‘অশনি সংকেত’: ওমর সানী

আসিফ আকবরের গাড়িতে গুলি ‘অশনি সংকেত’: ওমর সানী
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। এ ঘটনাকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফের সুস্থতা…
 ২৪ অক্টোবর ২০২৬    বিনোদন

জিসিসির প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণের দাবিতে মানববন্ধন

জিসিসির প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণের দাবিতে মানববন্ধন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত, কথিত অবৈধ টেন্ডার-বাণিজ্য বন্ধ এবং প্রতিষ্ঠানটিকে ফ্যাসিস্টমুক্ত করার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ…
 ২৪ অক্টোবর ২০২৬    ঢাকা

৩০ বছরেই ৩২ হাজার কোটি টাকার মালিক, তবু দিনে ১৪ ঘণ্টা কাজ করেন যে নারী!

৩০ বছরেই ৩২ হাজার কোটি টাকার মালিক, তবু দিনে ১৪ ঘণ্টা কাজ করেন যে নারী!
বিশ্বের অন্যতম তরুণ নারী বিলিয়নিয়ার লুয়ানা লোপেস লারার সম্পদের পরিমাণ ২.৬ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার কোটি টাকারও বেশি। এত বিপুল সম্পদের মালিক…
 ২৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সিএনজিতে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

সিএনজিতে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। শনিবার (২৪…
 ২৪ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসিকে স্পেনের রাজপরিবারের পুরস্কার, আবেগঘন বার্তা বার্সেলোনার!

মেসিকে স্পেনের রাজপরিবারের পুরস্কার, আবেগঘন বার্তা বার্সেলোনার!
ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছে সাবেক ক্লাব…
 ২৪ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এনসিপির নতুন কমিটিতে সামান্তা শারমিনের পদাবনতি!

এনসিপির নতুন কমিটিতে সামান্তা শারমিনের পদাবনতি!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠনে পদাবনতি হয়েছে সামান্তা শারমিনের। এতদিন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাঁকে রাখা…
 ২৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ!

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ!
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায়…
 ২৪ অক্টোবর ২০২৬    বিনোদন

রেলিং ভেঙে খাদে যাত্রীবাহী বাস, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩!

রেলিং ভেঙে খাদে যাত্রীবাহী বাস, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩!
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে গেছে দর্শনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত…
 ২৪ অক্টোবর ২০২৬    ঢাকা

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল ২ সুপারট্যাঙ্কার, পালালেন নাবিকেরা!

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল ২ সুপারট্যাঙ্কার, পালালেন নাবিকেরা!
হরমুজ প্রণালিতে নৌমাইনের বিস্ফোরণে দুটি বিশাল তেলবাহী সুপারট্যাঙ্কার অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিস্ফোরণের পর জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে…
 ২৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আমি এর শেষ দেখে ছাড়বো : ভিডিও বার্তায় শাহজালাল রুমি

আমি এর শেষ দেখে ছাড়বো : ভিডিও বার্তায় শাহজালাল রুমি
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে চড় মারার ঘটনার পর একের পর এক হত্যার হুমকির মুখে পড়েছেন ভুক্তভোগী শিশুর…
 ২৩ অক্টোবর ২০২৬    ঢাকা

শার্শায় আনসার-ভিডিপির সাহসী উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ, রক্ষা পেল কিশোরীর ভবিষ্যৎ

শার্শায় আনসার-ভিডিপির সাহসী উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ, রক্ষা পেল কিশোরীর ভবিষ্যৎ
যশোর প্রতিনিধি:যশোরের শার্শায় গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত তৎপরতা চালিয়ে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাদের বিচক্ষণ পদক্ষেপ…
 ২৩ অক্টোবর ২০২৬    খুলনা

দারিয়াপুরে মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২

দারিয়াপুরে মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায়…
 ২৩ অক্টোবর ২০২৬    রংপুর

বাপুস রংপুর বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

বাপুস রংপুর বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
“নতুন দিনের প্রত্যাশায়, নতুন পথে অভিযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) রংপুর বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৩ অক্টোবর ২০২৬    রংপুর