আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। জনগণ যাতে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একইভাবে আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আয়োজন করা হবে। এ ক্ষেত্রে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও আশ্বাস দেন তিনি।
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন: সাদিক কায়েম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে কোনো বাধা ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না। বরং জনগণ যাতে স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
















