ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট পেয়েছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে ওই নির্বাচনে মির্জা ফখরুলের কাছে ৯৫ হাজার ৪৯১ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। পরবর্তী সময়ে একই আসনের উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার।
আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছিলেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। অন্যদিকে, দেলাওয়ার হোসেনের প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৩২ হাজার ৫৮৪। এ ছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট।

















