প্রচ্ছদ    জাতীয়   পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের...

পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে প্রজ্ঞাপন!

২৯ অক্টোবর ২০২৬ ১১:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা এবং পেনশন-সংক্রান্ত বিভিন্ন শর্ত তুলে ধরা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জারি করা এ প্রজ্ঞাপন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল–২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের ক্ষেত্রে চুক্তি সংশোধন সাপেক্ষে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে ১ জুলাই থেকে তাদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। পাশাপাশি চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে নির্ধারিত প্রযোজ্য ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!

অন্যদিকে, ১ জুলাই ২০২৬-এর পর চুক্তিভিত্তিক পদে নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করা হবে অবসরের অব্যবহিত আগে তারা যে গ্রেড ও ধাপে মূল বেতন পেতেন, তার সঙ্গে জাতীয় বেতন স্কেল–২০২৬-এর অনুরূপ গ্রেড ও ধাপের বেতনের সামঞ্জস্য রেখে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে। চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে সংশ্লিষ্ট আদেশের নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বার্ষিক বেতন বৃদ্ধির বিধান এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বেতনই সংশ্লিষ্ট পদের বেতন হিসেবে গণ্য হবে।

পেনশন-সংক্রান্ত বিধানে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বেতন থেকে গ্রস পেনশন—অর্থাৎ পেনশন সমর্পণের আগের অঙ্ক—এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।

এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার শর্ত প্রতিটি নিয়োগের বিষয় বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এর সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি আবার রাজনীতিতে ফিরতে চাইলেও জনগণ তা গ্রহণ করবে…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে প্রজ্ঞাপন!

পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে প্রজ্ঞাপন!
জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে ১ জুলাই ২০২৬ থেকে নতুন…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী!

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

লালমনিরহাটে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ লালমনিরহাট জেলা শাখা নারী বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটে সংগঠনের…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

তরুণদের জ্ঞান, বিশ্বাস ও আত্মশুদ্ধিতে গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির!

তরুণদের জ্ঞান, বিশ্বাস ও আত্মশুদ্ধিতে গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির!
ইরানের তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্বাস, আত্মশুদ্ধি ও স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। একই…
 ২৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তাহসিফের মৃত্যু ঘিরে নতুন আলোচনা, পডকাস্টে ভিডিও বিতর্ক নিয়ে কী বলেছিলেন তিনি?

তাহসিফের মৃত্যু ঘিরে নতুন আলোচনা, পডকাস্টে ভিডিও বিতর্ক নিয়ে কী বলেছিলেন তিনি?
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের পর নতুন করে আলোচনায় এসেছে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণ জিতল, এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দাপট!

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণ জিতল, এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দাপট!
ইরাকে এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। মেয়েদের পর এবার ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

‘আমার ভাইকে হত্যা করা হয়েছে’, তাহসিফের মৃত্যুকে ঘিরে বোনের অভিযোগ!

‘আমার ভাইকে হত্যা করা হয়েছে’, তাহসিফের মৃত্যুকে ঘিরে বোনের অভিযোগ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের পর তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন…
 ২৯ অক্টোবর ২০২৬    রাজধানী

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক, তারুটিয়ায় হেযবুত তওহীদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!
টালিউডে দেব ও শুভশ্রীর জুটি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ বিরতির পর ‘দেশু৭’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে হাজির হন দেব ও শুভশ্রী। তবে পরিচালক…
 ২৯ অক্টোবর ২০২৬    বিনোদন