প্রচ্ছদ    আন্তর্জাতিক   সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা!

৩১ অক্টোবর ২০২৬ ০৭:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পবিত্র নগরী মদিনার আকাশে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে কয়েকটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও ধর্মীয় নগরীকে ঘিরে এসব ঘটনার পর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়। একই দিনে দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ড্রোনও ভূপাতিত করার দাবি জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। এ ছাড়া পবিত্র নগরী মদিনা অঞ্চলের আকাশে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার কথাও জানানো হয়।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

আরও পড়ুন

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!

সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যকার সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই অঞ্চলেই দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান কার্যালয়ও এ অঞ্চলে অবস্থিত। ফলে সেখানে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় দেশটির জ্বালানি খাত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গত কয়েক সপ্তাহে সৌদি আরবের পূর্বাঞ্চলে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। চলতি অক্টোবরের শুরুতে একটি হামলায় সৌদি আরামকোর প্রধান কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি ও প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।

এদিকে, মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিত করার ঘটনায় হুথিদের জড়িত থাকার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। উল্লেখ্য, ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি ও পর্যটক যান। এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরীর আকাশে ড্রোন শনাক্ত ও ধ্বংসের ঘটনা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা!

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা!
সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পবিত্র নগরী মদিনার আকাশে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে কয়েকটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত…
 ৩১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন ড. ইউনূস’: ফজলুর রহমান

‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন ড. ইউনূস’: ফজলুর রহমান
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তার অভিযোগ, ড.…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: জামায়াত আমির
গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জনগণের…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘উপনির্বাচনে প্রমাণ হয়েছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে’: ফরহাদ আজাদ

‘উপনির্বাচনে প্রমাণ হয়েছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে’: ফরহাদ আজাদ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল বিরোধী দলের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রমাণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা কেন’: আখতার!

‘কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা কেন’: আখতার!
কলকাতায় এক হাজার টাকায় এলপিজি গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে কেন একই গ্যাস ২ হাজার ৫০০ টাকায় কিনতে হবে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে!

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে!
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দীর্ঘ অপেক্ষার পর দেশে পৌঁছেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

‘অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’, সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের!

‘অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’, সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের!
অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বৃহত্তর ত্যাগের জন্য…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে…
 ৩১ অক্টোবর ২০২৬    রাজশাহী

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামে সংবাদ সংগ্রহকালে বাধা এবং সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জামাল উদ্দিনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।…
 ৩০ অক্টোবর ২০২৬    সারাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ সাংবাদিক জোট’। প্রতিবাদ…
 ৩০ অক্টোবর ২০২৬    ঢাকা

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২
ফেনী প্রতিনিধি:ফেনীতে একটি চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদ্ঘাটন করে চোরাই স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই…
 ৩০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন,…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নানা ষড়যন্ত্র তত্ত্ব। ম্যাচের ফল নিয়ে তৈরি হওয়া এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে…
 ৩০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!
যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী তথ্য সরবরাহের নির্দেশ চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে হেরেছে সামাজিক যোগাযোগমাধ্যমের তিন বড় প্রতিষ্ঠান মেটা, টিকটক ও এক্স। প্রতিষ্ঠানগুলোর করা মামলা…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি
পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব যেন ভারতে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক