একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার তাঁর আইনজীবীর মাধ্যমে শরিফুল রাজকে এ নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি এবং এক্সক্লুসিভিটি-সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছেন রাজ। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক।
ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!

নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না পেলে শরিফুল রাজের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শাহরিন আক্তার সুমি প্রযোজিত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপর তাঁর প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ সিনেমা। এ ছাড়া শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামে আরও একটি সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে তাঁর।

















