২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার বেলা ১২টার পর নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১

অন্যদিকে, অনন্যা শিকদার কুল্লিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করলে স্থানীয় এক পল্লিচিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















