সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের উদ্যোগে আজ সকালে নগরীর মালিক পীর রোডে অবস্থিত মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সিলেট বিভাগীয় সভাপতি ইমরান হাসান মারজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক রাকিব আল হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি মো. আলী হোসেন, ছাত্র ফোরামের কেন্দ্রীয় শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক সম্পাদক মাহাদি হাসান মেকদাদ, সিলেট জেলা ছাত্র ফোরামের সভাপতি ফারহানা সুলতানা মিলি, হবিগঞ্জ জেলা সভাপতি নুসরাত জাহান হৃদি, সুনামগঞ্জ জেলা সভাপতি আরিফুল হক ফুলমিয়া এবং মৌলভীবাজার জেলা সভাপতি ফাহমিদা সুলতানা লিপি।
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলামিন হোসেন।
সম্মেলনে বক্তারা ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক গঠন, তরুণ প্রজন্মের দায়িত্ববোধ, সাংগঠনিক শৃঙ্খলা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদর্শিক চেতনা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একটি দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
















