প্রচ্ছদ    খেলাধুলা   যেমন হতে পারে বাংলাদেশের এশিয়া...

যেমন হতে পারে বাংলাদেশের এশিয়া কাপের দল

৪ আগস্ট ২০২৩ ০৪:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশের ক্রিকেটে বড় প্রশ্ন ছিল ইনজুরিতে ভোগা তামিম ইকবাল খেলবেন কি না। গেল কয়েক দিনে ক্রিকেট পাড়ায় এ নিয়ে কম গুঞ্জন ঢালপালা মেলেনি। শোনা যাচ্ছিল, এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণাও আটকে আছে তামিমের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
সম্প্রতি লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর গতকাল (বৃহস্পতিবার) রাতে সব গুঞ্জন থামিয়ে দিয়েছেন তামিম। ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার দিনে জানা গেছে আসন্ন এশিয়া কাপেও খেলছেন না টাইগার এই ওপেনার। 
অর্থাৎ বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চে পাওয়া যাবে না তামিমকে। তবে আশা করা হচ্ছে আসন্ন ভারত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরবেন তিনি। যে কারণে তামিমকে ছাড়াই এখন ভাবতে হবে নির্বাচকদের।
চলতি মাসের ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে গেল (সোমবার) থেকে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। যেখানে ডাক পাওয়া ৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে (দেশের বাইরে যারা তাদের ছাড়া)। এই পরীক্ষা শেষ হয়েছে গতকাল ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে। বড় দুই টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ফিটনেসে মনোযোগী বিসিবি।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়েছিলেন ফিটনেস পরীক্ষা শেষে ২০-২২ জনের একটি স্কোয়াড দেবে তারা। সেটি দেওয়ার সম্ভাব্য তারিখ আগামীকাল শনিবার কিংবা রোববার। তামিম না থাকায় তার জায়গায় ওপেনিংয়ে তরুণ ক্রিকেটার তানজীদ হাসান তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন জুনিয়র তামিম। ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে ৪ ম্যাচে করেছেন ১৭৯ রান। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের পর জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন এই তরুণ ওপেনার।
এছাড়া বিবেচনায় আছেন নাইম শেখও। তামিমের বিকল্প হিসেবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই ডাক এসেছিল শেখের। মাত্র ২ ওয়ানডে খেলা নাঈমেরও ঘরোয়া ক্রিকেটে আছে বড় রান করার কীর্তি। ৫০ এর কাছাকাছি গড় আর ৮৭ এর ওপর স্ট্রাইকরেট থাকায় ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের মাঝেও সম্ভাবনা দেখছেন অনেকেই। 
অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গুঞ্জন থাকলেও দলে দেখা যেতে পারে তাকেও। প্রাথমিক দলে থাকতে পারেন শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, সৌম্য সরকার, জাকির হাসান, রনি তালুকদাররাও।
এছাড়া বাকিরা সবাই জাতীয় দলের নিয়মিত মুখ। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের থাকা এক প্রকার নিশ্চিত।

যেমন পারে হতে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন