প্রচ্ছদ    আন্তর্জাতিক   তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয়...

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

২ নভেম্বর ২০২৬ ০৩:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে বিছানার তোশকের নিচে হেরোইনের প্যাকেট রাখতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশের অভিযানে ঠিক সেই জায়গা থেকেই মাদক উদ্ধারের দাবি করা হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া ধর্মীয় নেতা মহন্ত কাশ্মীর গিরিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের লুধিয়ানা জেলার খান্না শহরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এএসআই সুখদেব সিং খান্না পুলিশের অপরাধ তদন্ত শাখায় (সিআইএ) কর্মরত ছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশের অভিযান ও মাদক উদ্ধারের প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় খান্নার জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ড. দর্পণ আহলুওয়ালিয়া অভিযুক্ত এএসআই সুখদেব সিংকে সাময়িক বরখাস্ত করেছেন। একই সঙ্গে তাকে তদন্তসংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ঘটনার সূত্রপাত মহন্ত কাশ্মীর গিরির বাড়িতে পুলিশের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে। পুলিশের দাবি, গিরির গাড়িচালক গুরজন্ত সিং ওরফে জন্তাকে ৭ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে মহন্তের মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

এরপর সেই তথ্যের ভিত্তিতে মহন্ত কাশ্মীর গিরির বাড়িতে তল্লাশি চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় বিছানার গদির নিচ থেকে প্রায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে পুলিশ। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে মহন্তকে গ্রেপ্তার করা হয়।

তবে বাড়ির পরিবারের সদস্যদের স্থাপন করা গোপন ক্যামেরার ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশের দেওয়া মাদক উদ্ধারের বর্ণনা নিয়ে সন্দেহ তৈরি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের দল বাড়িতে পৌঁছানোর আগেই সাধারণ পোশাকে একটি কক্ষে প্রবেশ করছেন এএসআই সুখদেব সিং। অভিযোগ উঠেছে, এ সময় তিনি বিছানার গদির নিচে একটি প্যাকেট রেখে যান।

ভিডিওতে আরও দেখা যায়, কিছুক্ষণ পর মহন্ত কাশ্মীর গিরিকে সঙ্গে নিয়ে পুলিশের অন্য সদস্যরা ওই কক্ষে প্রবেশ করেন। এরপর তল্লাশির একপর্যায়ে পুলিশ বিছানার গদির নিচ থেকে হেরোইন উদ্ধারের দাবি করে। যে জায়গা থেকে মাদক উদ্ধারের কথা বলা হচ্ছে, তার আগেই সেখানে এএসআইকে প্যাকেট রাখতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে পুরো অভিযান নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তের জন্য পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। ভাইরাল ভিডিওটির সত্যতা, এএসআই সুখদেব সিংয়ের কথিত ভূমিকা, মাদক উদ্ধারের প্রকৃত পরিস্থিতি এবং অভিযানে অন্য কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখবে তদন্ত দলটি।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। রাজ্যের আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, ‘এএপির আইনশৃঙ্খলার মডেলে আপনাকে স্বাগতম! খান্না পুলিশের এএসআই সরাসরি সিসিটিভিতে ধরা পড়েছেন, যিনি ঘরে ঢুকে তোশকের নিচে মাদকের প্যাকেট লুকিয়ে রাখছিলেন। এএপি তো সেবা হোম ডেলিভারির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সাধারণ মানুষকে ফাঁসাতে যে পুলিশ নিজেই ঘরে মাদক পৌঁছে দেবে, তা কে জানত?’

সব মিলিয়ে, গোপন ক্যামেরার ভিডিওকে কেন্দ্র করে পাঞ্জাব পুলিশের অভিযান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের সত্যতা উদ্‌ঘাটনে এখন বিশেষ তদন্ত দলের প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর

স্পিকারকে প্রধান পৃষ্ঠপোষক করে ১০ সদস্যের মানবাধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন!

স্পিকারকে প্রধান পৃষ্ঠপোষক করে ১০ সদস্যের মানবাধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন!
মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে ১০ সদস্যের ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা!

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা!
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম…
 ২ নভেম্বর ২০২৬    অর্থনীতি

সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে: রিজভী

সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পোশাকশ্রমিকদের অসন্তোষকে…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় পরিবর্তন, সংশোধন হলো নীতিমালা!

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় পরিবর্তন, সংশোধন হলো নীতিমালা!
মোটরসাইকেল চালকদের জন্য সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার ও লেখার বিন্যাস নির্ধারণের সুযোগ…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

রাহুলকে সরাসরি আসামে আসার চ্যালেঞ্জ, বাংলাদেশ পাঠানোর হুঁশিয়ারি হিমন্তের!

রাহুলকে সরাসরি আসামে আসার চ্যালেঞ্জ, বাংলাদেশ পাঠানোর হুঁশিয়ারি হিমন্তের!
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন,…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক