ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামের আকামত আলীর ছেলে রতন লস্করের (৪০) মুদি দোকানের পেছনের কক্ষ থেকে এসব সার উদ্ধার করা হয়।
শৈলকুপা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নকিব ও উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা উদ্ধার হওয়া সার নিলামের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করেন।
আরও পড়ুন
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

সংশ্লিষ্টরা জানান, সরকারি সার যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে পুলিশ ও কৃষি বিভাগের এমন যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।















