প্রচ্ছদ    আন্তর্জাতিক   প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেই রাশিয়ার তেল...

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেই রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করবেন জেলেনস্কি!

২ নভেম্বর ২০২৬ ০৯:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। এমন শর্তের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও সাধারণ নাগরিকদের সুরক্ষায় পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা জানান। সাংবাদিক ট্রে ইংস্টের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। ট্রাম্প এর আগে ইউক্রেনকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

জেলেনস্কির দাবি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবেই রুশ তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, জ্বালানি স্থাপনা ও শোধনাগারে হামলা চালালে কিয়েভেরও পাল্টা প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, প্রস্তুত মার্কিন বাহিনীও!

ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, প্রস্তুত মার্কিন বাহিনীও!

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধের বিষয়ে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র যদি চায় ইউক্রেন এসব স্থাপনায় হামলা না করুক, তাহলে রাশিয়াকেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে হবে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আপনারা যদি চান আমরা রাশিয়ার শোধনাগারগুলোতে হামলা না করি, তবে রাশিয়াকে আমাদের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে হবে। আরেকটি বিকল্প হলো আমাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিন। আমরা অর্থের ব্যবস্থা করে নেব।’

এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। তবে অনুমোদন পেলেও এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে পৌঁছাতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন জেলেনস্কি।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের বিষয়ে ইউক্রেনের এই প্রস্তাবের সঙ্গে দেশটির আকাশ প্রতিরক্ষার সক্ষমতা সরাসরি জড়িত। কিয়েভ একদিকে রাশিয়ার হামলা মোকাবিলায় আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে, অন্যদিকে নিজেদের জ্বালানি অবকাঠামো রক্ষায় মস্কোর ওপরও পাল্টা হামলা বন্ধের চাপ তৈরি করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। তবে জেলেনস্কির বক্তব্য, ইউক্রেন হামলা বন্ধ করতে চাইলে রাশিয়াকেও একইভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে হবে।

সূত্র: দ্য কোপেনহেগেন পোস্ট, ফক্স নিউজ, এএফপি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর!

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর!
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে, প্রশ্ন সাদিক কায়েমের!

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে, প্রশ্ন সাদিক কায়েমের!
বাংলাদেশে পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই সামান্য আয় দিয়ে একজন শ্রমিক কীভাবে নিজের ও পরিবারের খরচ চালাবেন, সেই…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং প্রযুক্তিনির্ভর…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে: রাশেদ খাঁন

শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে: রাশেদ খাঁন
পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়া ও মিরপুরে অগ্নিসংযোগ ও সহিংসতার পেছনে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো.…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস ইউপি সদস্য আমিনুল!

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস ইউপি সদস্য আমিনুল!
১৯৯৯ সালে এসএসসি পাসের পর নানা ব্যস্ততায় পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিলেন। পেরিয়ে গেছে দীর্ঘ ২৭ বছর। এর মধ্যে সংসার সামলানোর পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০!

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০!
ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ঢাকার আশুলিয়ায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংহপুরে এ সংঘর্ষে শ্রমিক ও পুলিশ…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু!

ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু!
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রাকিব নামের আরও এক…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত!

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত!
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

মিরপুরে শ্রমিক বিক্ষোভে ৫ মামলা, একদিনে গ্রেপ্তার ২৯!

মিরপুরে শ্রমিক বিক্ষোভে ৫ মামলা, একদিনে গ্রেপ্তার ২৯!
বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকা…
 ২ নভেম্বর ২০২৬    রাজধানী

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেই রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করবেন জেলেনস্কি!

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেই রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করবেন জেলেনস্কি!
যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। এমন শর্তের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, প্রস্তুত মার্কিন বাহিনীও!

ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, প্রস্তুত মার্কিন বাহিনীও!
ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় বিমানবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক গোয়েন্দা বিভাগকে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর!

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর!
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বৃদ্ধ। সোমবার (২…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!
একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। একসঙ্গে বেড়ে ওঠা, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা—এমনকি আর্থিক সংকটের কারণে ভাগাভাগি করে পড়েছেন একই সেট বই। নানা প্রতিকূলতা পেরিয়ে এসএসসি…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত