আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্পিনার নাহিদা আক্তার। আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
আসন্ন এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলে এসেছে নেতৃত্বের পরিবর্তন। নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। তবে নেতৃত্ব ছাড়লেও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন জ্যোতি।
দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারী। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে টুর্নামেন্টের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে নির্বাচকরা।
এশিয়া কাপে ইতিহাস গড়ে দেশে ফিরল আর্চারি দল, এবার লক্ষ্য বিশ্বমঞ্চ!

বাংলাদেশ নারী দলের স্কোয়াড: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।

















