প্রচ্ছদ    ঢাকা   শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার...

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার!

৩ নভেম্বর ২০২৬ ০৪:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ঢালীর বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাতে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। স্থানীয় সালিশে বিরোধ মীমাংসার পরপরই এ ঘটনা ঘটে। পরে ডোবা থেকে লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার কংশর ইউনিয়নের কংশর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লামিয়া বৃষ্টির সঙ্গে রবিউল ঢালীর বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউলের মাদক সেবন ও বিক্রির অভিযোগ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। এক সপ্তাহ আগে স্বামীকে মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে বলেন লামিয়া। অন্যথায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান।

আরও পড়ুন

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে রবিউলের পরিবারের লোকজন লামিয়াকে তাদের বাড়িতে ডেকে নেন। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। সালিশ শেষে সবাই চলে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।

অভিযোগ উঠেছে, একপর্যায়ে রবিউল তার স্ত্রী লামিয়াকে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ডোবায় ফেলে রেখে পালিয়ে যান। পরে লামিয়ার ছোট ভাই ওয়াজুল মাদবর তাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত লামিয়ার মা শাহিনা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রায়ই লামিয়াকে মারধর করতেন তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

তিনি আরও বলেন, গত সপ্তাহে স্বামীকে তালাক দেওয়ার কথা জানিয়ে লামিয়া বাবার বাড়িতে চলে আসে। সোমবার দুই পরিবারের মধ্যে বিরোধ মীমাংসার কথা বলে তাকে স্বামীর বাড়িতে ডেকে নেওয়া হয়। সালিশ শেষে তারা বাড়ি ফিরে আসেন। কিছুক্ষণ পর মেয়েকে গলা কেটে হত্যার খবর পান। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল আলম জানান, ঘটনার পরপরই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই তারকার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্পিনার নাহিদা আক্তার। আগামী…
 ৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের…
 ৩ নভেম্বর ২০২৬    সারাদেশ

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা আগেভাগেই জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং!

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং!
রাজধানীর মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও উপস্থিতি বাড়ানো হয়েছে।…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর!

আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর!
আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’!

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’!
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ১৬৫ রেকর্ড করা হয়েছে। ফলে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার: প্রধানমন্ত্রী

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার: প্রধানমন্ত্রী
বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে সরকার। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে এ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ
এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে সরকার সিলিন্ডার ব্যবসায়ীদের সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিরপুরে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান, যেকোনো সময় সড়কে নামার আশঙ্কা!

মিরপুরে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান, যেকোনো সময় সড়কে নামার আশঙ্কা!
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়েছেন নারী…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী,…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন!

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন!
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে সরকার, খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি পাটওয়ারীর!

রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে সরকার, খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি পাটওয়ারীর!
সরকারের দুই দফা এলপিজি গ্যাসের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার!

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার!
শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ঢালীর বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাতে পারিবারিক বিরোধের জেরে…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা