প্রচ্ছদ    বিনোদন   ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন...

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি!

৫ নভেম্বর ২০২৬ ০৮:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার আগে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নায়িকা। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি, বরং মুঠোফোনে ভিডিও করছিলেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালত থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা পরীমনিকে ঘিরে ধরেন। জামিন পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যমকর্মীরা। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান তিনি।

এ সময় হঠাৎ এক ব্যক্তির দিকে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ জবাবে মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ এ সময় পরীমনির সহকারীরাও দাবি করেন, ওই ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন।

আরও পড়ুন

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!

প্রায় ৩০ সেকেন্ড ধরে দুজনের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় চলে। একপর্যায়ে পরীমনিকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ পরে উপস্থিত ব্যক্তিরা ওই ব্যক্তিকে সরিয়ে দিলে ক্ষোভ নিয়েই গাড়িতে উঠে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন পরীমনি। অন্যদিকে, ওই ব্যক্তি বারবার দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি।

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

পুকুরে ‍ডুবে প্রাণ গেল প্রবাসীর একমাত্র ছেলের!

পুকুরে ‍ডুবে প্রাণ গেল প্রবাসীর একমাত্র ছেলের!
চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হুজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রেমিট্যান্স যোদ্ধারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার!

রেমিট্যান্স যোদ্ধারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার!
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিদর্শনে গিয়ে পাসপোর্ট তৈরি, নবায়ন ও সংশোধনসহ…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রতারণা মামলার প্রধান আসামি গ্রেফতার, ইস্কাটন থেকে অ্যালিয়ন গাড়ি উদ্ধার

প্রতারণা মামলার প্রধান আসামি গ্রেফতার, ইস্কাটন থেকে অ্যালিয়ন গাড়ি উদ্ধার
স্টাফ রিপোর্টার, ঢাকা:রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় ফোরকান হোসেন ওরফে মেহেদী (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে…
 ৫ নভেম্বর ২০২৬    ঢাকা

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সীদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা

বাগেরহাট থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চাই: তারেক রহমান

বাগেরহাট থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চাই: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার। এর মাধ্যমে দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘদিন অবহেলিত…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা

ফের বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম!

ফের বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম!
বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬…
 ৫ নভেম্বর ২০২৬    অর্থনীতি

চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে হালান্ড!

চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে হালান্ড!
চ্যাম্পিয়ন্স লিগে আর্লিং হালান্ডের গোল করার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। লাইপজিগের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত ২-২ সমতা থাকলেও শেষ পর্যন্ত নায়ক হয়ে ওঠেন ম্যানচেস্টার সিটির এই…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ে ইসরায়েলে দুই দিনের পরামর্শ শুরু!

নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ে ইসরায়েলে দুই দিনের পরামর্শ শুরু!
ইসরায়েলে নতুন সরকার গঠনের লক্ষ্যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে নবনির্বাচিত নেসেটের…
 ৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি!

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি!
আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার আগে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন…
 ৫ নভেম্বর ২০২৬    বিনোদন

এক ম্যাচে ৫৩ লাল কার্ড, আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল!

এক ম্যাচে ৫৩ লাল কার্ড, আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল!
ফুটবল মাঠে মারামারির জেরে এক ম্যাচেই ৫৩ জনকে লাল কার্ড দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
এক দিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৯টায়…
 ৫ নভেম্বর ২০২৬    জাতীয়

শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের অভিযোগ!

শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের অভিযোগ!
সিয়াম রহমান, ঈশ্বরদী, পাবনা পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি…
 ৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছিলেন আব্দুল মালেক (৫৬)। নিজের নামে একটি মোবাইল সিম কিনতে গিয়ে জানতে পারেন, তাঁর এনআইডির বিপরীতে…
 ৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ এর আলোকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১…
 ৪ নভেম্বর ২০২৬    বরিশাল