প্রচ্ছদ    জাতীয়   আওয়ামী লীগকে এ দেশে আর...

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ নভেম্বর ২০২৬ ০১:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা এত কিছু করার পরও ক্ষমা চায়নি কিংবা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করেনি, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর সংগ্রাম করতে হয়েছে। এ সময়ে অনেক আলেম-ওলামা ও শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের অনেকের নাম এবং কবরের ঠিকানাও এখনো জানা যায়নি। এত ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এবং বিগত সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনার পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে বলেন, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় তিনি বেঁচে আছেন।

এ ছাড়া ওই সময়ে প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, দেশের মানুষ কি আবারও সেই ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন চায়? কারা সেই পরিস্থিতি ফিরে আসার ক্ষেত্র তৈরি করছে, সেটিও ভেবে দেখার আহ্বান জানান তিনি।

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের পেছনে ওই শক্তির সংশ্লিষ্টতা রয়েছে।

এ সময় ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা কিছু দলেরও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশে এমন রাজনৈতিক পক্ষ রয়েছে, যারা ইসলামের নাম ব্যবহার করলেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা কিংবা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা নেই। তাদের বক্তব্য ও দলীয় নথিপত্রের মধ্যেও অসংগতি রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দলগুলো কখনো নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা কিংবা শরিয়াভিত্তিক আইন চালুর প্রতিশ্রুতি দেয়নি। বরং শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে অবস্থান নেওয়ার কথা বলেছে বলে অভিযোগ করেন তিনি।

নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন। জাতীয় রাজনীতিতে ‘বিসমিল্লাহ’ সংযোজন, পবিত্র কোরআন তিলাওয়াল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা, যেখানে সবার একটি অভিন্ন জাতীয় পরিচয় থাকবে।

ধর্মের নামে বিভেদ সৃষ্টির রাজনীতির সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা দেশে জাতিগত ও ধর্মীয় বিভেদ দেখতে চান না। যারা ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই; বরং তাদের কর্মকাণ্ড দেশের মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে। বর্তমানে কিছু রাজনৈতিক পক্ষ আবারও সেই একই পথে হাঁটছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর