প্রচ্ছদ    নির্বাচিত   সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে...

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

১৫ নভেম্বর ২০২৬ ১০:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সামান্তা শারমিন। পোস্টে তিনি জানান, দুপুর ১২টা ২৭ মিনিটে বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাঁকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি হুমকি দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তবে ছাত্রলীগে নিজের পদ-পদবি সম্পর্কে জানতে চাইলে তিনি তা জানাতে রাজি হননি।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২টা ২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম!

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম!

পোস্টে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’

এ বিষয়ে গণমাধ্যমকে সামান্তা শারমিন জানান, প্রথমবার হোয়াটসঅ্যাপে ফোন করার সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তখন শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পান তিনি। পরে ওই ব্যক্তি আবার ফোন করলে নিজের নাম সবুজ খান বলে পরিচয় দেন এবং কিছুদিনের মধ্যে তাঁকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন।

সামান্তা শারমিন বলেন, হুমকির অর্থ জানতে চাইলে ওই ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি ওই ব্যক্তির কাছে বরগুনা জেলা ছাত্রলীগে তাঁর পদ-পদবি, বরগুনার কোথায় তাঁর অবস্থান এবং ঢাকায় নাকি বরগুনায় রাজনীতি করতেন, তা জানতে চান। তবে এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওই ব্যক্তি একপর্যায়ে নিজেই ফোন কেটে দেন।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সামান্তা শারমিন বলেন, তিনি রোববারই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সামান্তা শারমিন। পরবর্তী সময়ে তরুণদের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর তিনি দলটি থেকে পদত্যাগ করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে এনসিপির আরও কয়েকজন নারী নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের ঘটনা সামনে এসেছে। গত শুক্রবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু হত্যার হুমকি পাওয়ার কথা জানান। এর আগে বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটিকে নাশকতা বলে অভিহিত করেন তিনি।

 
Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম!

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম!
দীর্ঘদিন ধরে বাম পা হারিয়ে চলাচলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবার পেলেন কৃত্রিম পা। প্রধানমন্ত্রী তারেক রহমানের…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সব ঠিক করতে ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ!

সব ঠিক করতে ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ!
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতির উন্নতি করতে না পারলে তাকে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ!

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ!
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ম্যাচের অধিকাংশ সময় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখলেও…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার
রাহাত চৌধুরী, মতলব উত্তর (চাঁদপুর):মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার পর…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও সরকার গঠনের স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অভিযোগ…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!
রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। এতে সড়কে পড়ে প্রাণ হারিয়েছেন দুজন। নিহতরা…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে জমি নিয়ে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর ট্রেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর