প্রচ্ছদ    নির্বাচিত   এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে...

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা!

১৫ নভেম্বর ২০২৬ ০৪:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা এ মামলায় আবদুল হালিমের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন বাদী।

শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের আপন ভাই প্রয়াত মাহফুজুর রহমান ওরফে মনজু মাস্টারের কাছ থেকে দলিলমূলে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। পরবর্তী সময়ে জমির বিক্রেতা সরেজমিনে জমিটির দখল বুঝিয়ে দেন। এরপর সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের চেষ্টা করে আসছিলেন আবদুল হালিম। এ নিয়ে বৃদ্ধ ইদ্রিস আলীকে বাড়ি থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে আবদুল হালিম ওরফে টমের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের হাতে হাসুয়া, রামদা ও কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল এবং ঘরে থাকা তিনটি খাটসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ ইদ্রিস আলী ও তাঁর স্ত্রীকে মারধর করে আহত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুন-গুমের হুমকি দিতে থাকেন। এমনকি তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে দৌলতপুর থানার অন্য একটি মামলায় মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পেরেছেন বলে দাবি করেন। এ পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার
রাহাত চৌধুরী, মতলব উত্তর (চাঁদপুর):মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার পর…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও সরকার গঠনের স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অভিযোগ…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!
রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। এতে সড়কে পড়ে প্রাণ হারিয়েছেন দুজন। নিহতরা…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে জমি নিয়ে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর ট্রেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি রিচার্ড স্টারবান!

৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি রিচার্ড স্টারবান!
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গসপেল ও কান্ট্রি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। গ্র্যামিজয়ী সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর দীর্ঘদিনের বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের এসপি!

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের এসপি!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা!

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হেযবুত তওহীদ…
 ১৪ নভেম্বর ২০২৬    রাজধানী

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু
আব্দুল্লাহ তারেক রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল…
 ১৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী
দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে এবং কোনো অবস্থাতেই খাদ্যের ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে সেই ম্যাচ…
 ১৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এ ধারা প্রয়োগ…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়