কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ দল মাঠে কাজ করছে।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ‘কম্পোজিট ফোর্স’ দিনরাত গোপালগঞ্জে দায়িত্ব পালন করছে।
ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!

তিনি আরও বলেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসআরবি সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি এসআরবির দুটি ব্যাটালিয়ন সরাসরি কাজ করছে বলেও জানান তিনি। এগুলো হলো এসআরবি-৬ এবং ফরিদপুর থেকে আসা এসআরবি-১০ ব্যাটালিয়নের একটি অংশ।
















