প্রচ্ছদ    জাতীয়   ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে...

ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!

১৮ নভেম্বর ২০২৬ ০২:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে গভীর সংকটে পড়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। দেশের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে, আর ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাও নেমেছে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতের এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর একাংশ ব্যাংকের পরিচালনা ও ঋণ গ্রহণে প্রভাব বিস্তার করেছে। তাদের কেউ কারাগারে, আবার কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে ঋণ আদায়ের পরিস্থিতিও জটিল হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় ৩৩ শতাংশ এখন খেলাপি। বিপরীতে ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাতও ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। এতে দেশের ব্যাংকগুলো কার্যত দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়েছে সাধারণ আমানতকারীদের ওপরও। প্রতিবেদনে ঢাকার এক ক্যাফে মালিকের অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়েছে, এক বছর ধরে তিনি ব্যাংকে জমা রাখা নিজের টাকা তুলতে পারছেন না। ব্যাংকে গেলে তারল্যসংকটের কথা জানানো হচ্ছে। অন্য আমানতকারীরাও সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের মতো জরুরি প্রয়োজনে সঞ্চিত অর্থ তুলতে না পারার অভিযোগ করেছেন।

খেলাপি ঋণের বড় অংশ ইসলামী ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কেন্দ্রীভূত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের উদাহরণ তুলে ধরে বলা হয়, একসময় জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকটির নিয়ন্ত্রণ পরবর্তী সময়ে এস আলম গ্রুপের হাতে যায়। ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে গ্রুপটির মালিক সাইফুল আলম মাসুদ কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। সন্ত্রাসে অর্থায়নের অভিযোগও অস্বীকার করেছে এস আলম গ্রুপ।

প্রতিবেদনে খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে ঋণ শ্রেণীকরণের নিয়ম পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে ঋণগ্রহীতাদের বকেয়া মূল অর্থের মাত্র ২ শতাংশ পরিশোধ করে ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়েছিল। এতে অনেক খেলাপি ঋণ প্রকৃত অবস্থায় চিহ্নিত হয়নি। পরে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ঋণ শ্রেণীকরণের সংজ্ঞা পরিবর্তন করে। ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করায় খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ শতাংশে দাঁড়ায়।

ব্যাংকিং খাতের সংকটের প্রভাব পড়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও। প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি চলতি বছরে কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৭ শতাংশ। এর পাশাপাশি জ্বালানি সংকট, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ অর্থনীতির চাপ আরও বাড়িয়েছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে।

সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে, যা দেশের জিডিপির ১ দশমিক ২ শতাংশের সমান। তবে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাব অনুযায়ী, ব্যাংকিং খাতকে পুনঃমূলধনীকরণ করতে কয়েক বছর ধরে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অবশ্য বলেছেন, সরকার ব্যাংক খাতের সমস্যা এড়িয়ে যাচ্ছে না। ব্যাংকগুলোর আর্থিক হিসাব পরিষ্কার করার চেষ্টা চলছে। যেসব প্রতিষ্ঠানের সম্পদ ভালো, কিন্তু সাময়িক সহায়তা প্রয়োজন, তাদের ঋণ পরিশোধে বাড়তি সময় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তবে ব্যাংকগুলোকে পুনঃমূলধনীকরণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা সীমিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের রাজস্ব আয় জিডিপির মাত্র ৭ শতাংশ, যেখানে পাকিস্তানে এ হার প্রায় ১০ শতাংশ। অন্যদিকে বাজেট ঘাটতি মেটানোসহ বিভিন্ন ব্যয় নির্বাহে সরকারকে ব্যাংকঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বাজারে অর্থের সরবরাহ ও মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ব্যাংক খাতের সংস্কারের পাশাপাশি নতুন করে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকিও রয়েছে। বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক খাতে প্রভাব বিস্তারের সুযোগ নিতে পারে বলে এক অর্থনীতিবিদের আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট শুধু আর্থিক অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও সাধারণ মানুষের সঞ্চয়ের ওপরও বড় ধরনের চাপ তৈরি করছে বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা ​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল স্কচটেপে মোড়ানো ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। স্থানীয়দের দাবি, রাতের…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ!

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ!
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক সিম বিক্রেতাকে আটক করে…
 ১৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
ফেনীতে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আনোয়ার হোসেন মজনুকে আহ্বায়ক ও জামাল হোসেন শামীমকে সদস্যসচিব করে সাত সদস্যের জেলা আহ্বায়ক…
 ১৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!

ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!
দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে গভীর সংকটে পড়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। দেশের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে, আর ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাও নেমেছে…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায়…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে!

আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে!
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির একাধিক ঘর, আসবাবপত্র, গোয়ালঘর,…
 ১৮ নভেম্বর ২০২৬    বরিশাল

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি!

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি!
চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চীনের এক দম্পতি। তুরস্কের আনতালিয়া শহরে এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে…
 ১৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোলাম পরওয়ারের!

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোলাম পরওয়ারের!
সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থান…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর!

এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর!
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

গণভোটের রায় মানলেই সরকারকে সহযোগিতা করবে জামায়াত!

গণভোটের রায় মানলেই সরকারকে সহযোগিতা করবে জামায়াত!
গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: ​রায়হান হোসেন , বেনাপোল,শার্শা (যশোর): ​পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা