প্রচ্ছদ    জাতীয়   সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের...

সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬ ০২:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শিক্ষার্থীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং একাধিক ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণেই সরকারের উদ্যোগ সফল হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু ভালোভাবে পড়ালেখা করলেই চলবে না, নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। পাশাপাশি চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।

আরও পড়ুন

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত আরও একটি ভাষা শেখার পরামর্শ দেন। একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সংসদ ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন ছিলেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের ৫১ জন এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা ​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল স্কচটেপে মোড়ানো ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। স্থানীয়দের দাবি, রাতের…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ!

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ!
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক সিম বিক্রেতাকে আটক করে…
 ১৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
ফেনীতে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আনোয়ার হোসেন মজনুকে আহ্বায়ক ও জামাল হোসেন শামীমকে সদস্যসচিব করে সাত সদস্যের জেলা আহ্বায়ক…
 ১৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!

ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!
দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে গভীর সংকটে পড়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। দেশের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে, আর ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাও নেমেছে…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায়…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে!

আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে!
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির একাধিক ঘর, আসবাবপত্র, গোয়ালঘর,…
 ১৮ নভেম্বর ২০২৬    বরিশাল

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি!

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি!
চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চীনের এক দম্পতি। তুরস্কের আনতালিয়া শহরে এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে…
 ১৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোলাম পরওয়ারের!

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোলাম পরওয়ারের!
সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থান…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর!

এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর!
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

গণভোটের রায় মানলেই সরকারকে সহযোগিতা করবে জামায়াত!

গণভোটের রায় মানলেই সরকারকে সহযোগিতা করবে জামায়াত!
গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: ​রায়হান হোসেন , বেনাপোল,শার্শা (যশোর): ​পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা