চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার সাবেক পৌর মেয়র এবং ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক দর্শনা পৌর মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে আটক করে। আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলামবাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।
তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।
আরও পড়ুন
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

তবে আতিয়ার রহমান হাবুর আটকের বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

















