প্রচ্ছদ    রাজশাহী   কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান

২০ নভেম্বর ২০২৬ ০৬:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

সিয়াম রহমান, ঈশ্বরদী:

রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

আরও পড়ুন

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।

মন্ত্রী আরও জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন…
 ২০ নভেম্বর ২০২৬    রাজধানী

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর দলের বিভিন্ন দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। বিশেষ করে দলে…
 ২০ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সাত মামলায় পরোয়ানাভুক্ত সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন আগ্রাবাদ থেকে গ্রেপ্তার

সাত মামলায় পরোয়ানাভুক্ত সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন আগ্রাবাদ থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মহসিনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের…
 ২০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান
সিয়াম রহমান, ঈশ্বরদী: রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে…
 ২০ নভেম্বর ২০২৬    রাজশাহী

দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আগামী দুই…
 ২০ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ!

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ!
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর দাড়িয়াপাড়া এলাকায়…
 ২০ নভেম্বর ২০২৬    সারাদেশ

বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ, একমাত্র ভারতীয় অভিনেতা!

বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ, একমাত্র ভারতীয় অভিনেতা!
বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি।…
 ২০ নভেম্বর ২০২৬    বিনোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ!
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই, আন্দোলন, সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ।…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম