প্রচ্ছদ    রংপুর   শরীরে গুলি নিয়েই মারা গেলেন...

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

২০ নভেম্বর ২০২৬ ০৩:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা ও উন্নত চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। গুলিবিদ্ধ আহত জুলাইযোদ্ধা হিসেবে তার গেজেট নম্বর ১১৬৩। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।

স্বজনরা জানান, পেশায় ঝালমুড়ি ও আচার বিক্রেতা বিপ্লব হোসেন ২০২৪ সালের ১৯ জুলাই দোকানের মালামাল কিনতে রংপুরে যান। ওইদিন বিকেল ৪টার দিকে রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল দেখে তিনি আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন তিনি। তার শরীরে ৬০টির বেশি গুলি লাগে।

আরও পড়ুন

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

তৎকালীন সরকারের দমননীতির কারণে আহত অবস্থায় গোপনে কাউনিয়া হাসপাতালে সাময়িক চিকিৎসা নিলেও পরে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। সরকার পরিবর্তনের পর চিকিৎসকরা তার শরীর থেকে কয়েকটি গুলি অপসারণ করতে সক্ষম হন। তবে প্রায় অর্ধশত গুলি শরীরের চামড়ার নিচে ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে বিদেশে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

গত তিন মাস ধরে হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়েন বিপ্লব। শেষ পর্যন্ত শুক্রবার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।

বিপ্লবের বৃদ্ধা মা তহিরন বেগম বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। সরকারি অনুদানের টাকা দিয়েই চিকিৎসা খরচ ও সংসার চালানোর চেষ্টা করেছি। গুলির ঘটনার পর থেকে আমার ছেলে সবসময় শরীর ব্যথার কথা বলত। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে যেত।’

বিপ্লবের স্ত্রী ফুলেরা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সরকারের কিছু অনুদান পেলেও তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কেউ খোঁজখবরও নিতে আসেননি। সুচিকিৎসার অভাবেই আমার স্বামী মারা গেছেন।’

বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার বাড়িতে ছুটে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি
৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মব্যস্ততা ও শারীরিক সক্ষমতা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পেছনে যোগব্যায়ামের পাশাপাশি রয়েছে তার…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিস্টরা…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!
নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিয়েছেন…
 ২১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের…
 ২১ নভেম্বর ২০২৬    বরিশাল

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র কিছুটা হলেও নিজের দায় পূরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়