করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ বা ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে করিমগঞ্জ আদর্শ শিশু নিকেতন স্কুলে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। শিশুদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও নিজের পরিবারকে এ বিষয়ে সচেতন করার লক্ষ্যে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই প্রদর্শনীর আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা কোমলমতি শিশুদের সঙ্গে এ বিষয়ে বিশেষ আলোচনা করেন। তিনি সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সুস্থ জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। সহকারী প্রকৌশলী সুব্রত সরকার হাত ধোয়ার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করেন।
প্রদর্শনীর মাধ্যমে বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়।
মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা তাদের মতামত ব্যক্ত করেন।

















