গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে।
বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩ জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

















