প্রচ্ছদ    জাতীয়   আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক...

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

২১ নভেম্বর ২০২৬ ০৮:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি কিংবা সংশোধনের সুপারিশ করেনি আইএইএ। তবে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি ও সাড়াদান সক্ষমতা পর্যালোচনা করে আইএইএর বিশেষজ্ঞ দল। ১৮ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পর্যালোচনার ফলাফল তুলে ধরে সংস্থাটি।

প্রতিবেদনে বাংলাদেশের জরুরি প্রস্তুতির বেশ কিছু ইতিবাচক দিক উল্লেখ করা হয়েছে। বিশেষ করে রূপপুর কেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা এবং অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোর প্রশংসা করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!

আইএইএর মূল্যায়নে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি গুরুত্বপূর্ণ শক্তিশালী দিক উঠে এসেছে। এর প্রথমটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুপ্রতিষ্ঠিত ব্যবস্থাপনা। এই অভিজ্ঞতা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রম পরিচালনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

দ্বিতীয়টি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। কেন্দ্রটির বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, যেখানে চিকিৎসাসেবার পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থাও রয়েছে, বিশেষজ্ঞদের নজর কেড়েছে। এ ছাড়া অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ও জরুরি প্রস্তুতি যাচাইয়ে এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

আইএইএর মূল্যায়নের বিষয়টি ব্যাখ্যা করে শনিবার (২১ নভেম্বর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, এই পর্যালোচনা বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে।

তার ব্যাখ্যা অনুযায়ী, অন-সাইট ব্যবস্থাপনা বলতে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাকে বোঝায়। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর।

ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

আইএইএর সুপারিশের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত নির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করা। এর মাধ্যমে জাতীয় জরুরি সাড়াদান কাঠামোকে আরও কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

পরমাণু বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা বাড়ানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোনো সুপারিশের অর্থ এই নয় যে বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি রয়েছে। আইএইএর মূল্যায়নেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদান অনুশীলনের জন্য পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই পর্যালোচনা দেশের প্রস্তুতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

সব মিলিয়ে কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর এই মূল্যায়নকে রূপপুরের বিদ্যমান জরুরি মোকাবিলা সক্ষমতার ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার মাধ্যমে পারমাণবিক নিরাপত্তা প্রস্তুতিকে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি
৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মব্যস্ততা ও শারীরিক সক্ষমতা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পেছনে যোগব্যায়ামের পাশাপাশি রয়েছে তার…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিস্টরা…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!
নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিয়েছেন…
 ২১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের…
 ২১ নভেম্বর ২০২৬    বরিশাল

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র কিছুটা হলেও নিজের দায় পূরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অপতৎপরতা প্রতিহত করতে সরকার,…
 ২১ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!
ব্যক্তিগত জীবনে নতুন আনন্দের অধ্যায়ে পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক ও স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তিনি।…
 ২১ নভেম্বর ২০২৬    বিনোদন

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!
সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে গোল করার পরই গুরুতর চোট পেয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় আগামী ছয় থেকে আট…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক