টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল উদ্দিনকে সভাপতি, সাজ্জাদ কাদির সোহেলকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনিত হন খন্দকার মাসুদ পারভেজ। শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকারকে যুগ্ম আহ্বায়ক করে সংগঠনটির টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন।
সাজ্জাদ কাদির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন স্টিয়ারিং কমিটির সদস্য উম্মে তিজান মাখদুমা পন্নী, রুফায়দা পন্নী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এসে এমন সামসুল হুদা, এবং কার্যনির্বাহী সদস্য পীরজাদা মুখলেসুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর-টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. নাজমুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মশিউর রহমান বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।
মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার


তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের এ অগ্রযাত্রায় তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট জামাল উদ্দিন, শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকার মাসুদ পারভেজ, কবি জসিম সরকার, বিমল চন্দ্র সরকার, তুহিনুর রহমান লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় টাঙ্গাইল জেলা সাংবাদিক জোটের সভাপতি খন্দকার মাসুদ পারভেজকে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি ও বাউলশিল্পী জসিম সরকার, তুহিনুর রহমান লিটন, বিমল চন্দ্র সরকার, মনির হক চিশতী এবং ওসমান মোল্লা পীর।
নবগঠিত কমিটিতে যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. ইব্রাহিম, আবু সায়েম ও অ্যাডভোকেট আমজাদ উদ্দিন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আউয়াল খান চিশতী, সাইফুল্লাহসহ অন্যরা। সংগঠনের উপদেষ্টা হিসেবে অধ্যাপক দেবাশীষ দেব, শফিকুল ইসলাম, সমরেশ পাল ও সিরাজুল ইসলাম (রিজু বাউলা)-এর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ড. আলী রেজা, ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাভলু মিয়া, মোহাম্মদ প্রকাশ সরকার, সৈয়দ সাইফুল ইসলাম, জাহিদ হোসেন হেলাল, মো. আবু সায়েদ, মো. ফিরোজ খান, পলাশ চন্দ্র পাল, শহিদুর রহমান চিশতী, বজলুর রহমান, মোহাম্মদ আব্দুল মোতালেব, রমেশ কুমার কোচ, আব্দুর রহিম তালুকদার, আ. ন. ম. শফিউল্লাহ, আলহাজ মোহাম্মদ ফারুক হোসাইন, নাসিফুল ইসলাম সেলিম, আকরাম, আব্দুল জলিল মিয়া, মোহাম্মদ ইয়াসিন আলী, মো. আবু হানিফ, বিমল কুমার চন্দ্র, কুলসুম খান মনা, সমরেশচন্দ্র পাল, এস এম মোশারফ হোসেন খান, হারুন অর রশিদ বাবলু, খন্দকার দুলাল মাহমুদ ফকির, তালহা আল মাহমুদ, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম, লাবনী আক্তার, মোহাম্মদ রানা, শফিকুল ইসলাম, আব্দুর রশিদ, ওয়াজেদ আলী ফকির, ওসমান মোল্লা, মাসুম, দুলাল ভূঁইয়া, জয়া ও রোকসানা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

















