প্রচ্ছদ    চট্টগ্রাম   চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই...

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

২৬ নভেম্বর ২০২৬ ০৫:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কাপড় উদ্ধারের অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মো. সাদ্দাম হোসেনসহ পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকা মেট্রো-ন-২০-৬৪০৪ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামালে এর চালক মো. নোমান পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

আরও পড়ুন

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ১০০ রোল কাপড় উদ্ধার করা হয়। প্রতিটি রোলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা হিসেবে উদ্ধার করা কাপড়ের মোট মূল্য ৪০ লাখ টাকা। কাপড়সহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২৬ নভেম্বর জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই মো. সাদ্দাম হোসেন।

এদিকে, ২০২৪ সালের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সামছুদ্দোহা (১৯) ও তাহসিন (২১)। পুলিশ জানায়, সামছুদ্দোহা ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং তাহসিন মীরসরাই উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানার ২০২৪ সালের ৬ অক্টোবরের একটি মামলায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ওসি আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সমন্বয় করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত মামলা নম্বর ৩৪৭/২৬-এর আওতায় মো. জসিম উদ্দিনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মামলা নম্বর ৩৪৮/২৬-এর আওতায় মো. তানভীর হোসেনকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০)…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে পরিস্থিতির উন্নয়নে স্থানীয়…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি: “আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে শরীয়তপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…
 ২৬ নভেম্বর ২০২৬    খুলনা

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে মোকলেছুর রহমান (মোকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণের মাধ্যমে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী