প্রচ্ছদ    ঢাকা   শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার...

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

২৬ নভেম্বর ২০২৬ ০২:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম না বাড়াতে বাড়ির মালিক ও ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা ফ্লাইওভারের নিচে উপজেলা বিএনপি, কালিয়াকৈর পৌর বিএনপি ও শ্রমিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা ও কালিয়াকৈর পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংসারের ব্যয় মেটাতে শ্রমিকদের দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরে মো. মুজিবুর রহমান বলেন, ‘সরকার আপনাদের দুঃখ-কষ্ট বুঝেছে এবং আপনাদের দাবি মেনে নিয়েছে। আপনাদের সুন্দর বেতন বাড়িয়েছে। ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। আপনাদের ঘামঝরা শ্রমের মূল্য দিতে সরকার বদ্ধপরিকর। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আপনাদের শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়া উচিত। আপনারা সুন্দর করে কাজে যোগদান করেন।’
শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যে কারখানা আপনাদের অন্ন জোগায়, সেই কারখানায় কোনো শ্রমিক হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। শ্রমিকের ছদ্মবেশে পতিত আওয়ামী লীগের লোকজন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এই অপশক্তি চায় না শ্রমিকরা ভালো থাকুক বা দেশের অর্থনীতি সচল থাকুক। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান করা হবে।’
বেতন বাড়ার পর বাড়িভাড়া বাড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধের নির্দেশ দিয়ে সংসদ সদস্য বলেন, ‘শ্রমিকদের প্রতি মানবিক ও সহনশীল হতে হবে। কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না। গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকার কোনো বাড়ির মালিক একটা টাকাও বাড়িভাড়া বৃদ্ধি করতে পারবেন না।’
হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘যদি কেউ ভাড়া বাড়ান, তবে আমরা ধরে নেব শ্রমিকদের বর্ধিত ৪ হাজার ৫০০ টাকা আপনারা পকেটস্থ করতে চাচ্ছেন। শ্রমিক ভাই-বোনেরা, বর্ধিত ভাড়া আপনারা এক টাকাও পরিশোধ করবেন না। কেউ জোর করলে প্রয়োজনে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, বিএনপির নেতা, ইউএনও কিংবা ওসিকে জানাবেন। সর্বোপরি আপনাদের পাশে সংসদ সদস্য হিসেবে আমি রয়েছি।’
কাঁচাবাজার ও মুদি দোকানে পণ্যের দাম না বাড়ানোর নির্দেশ দিয়ে মো. মুজিবুর রহমান বলেন, ‘অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে শ্রমিকদের ওপর পণ্যের অতিরিক্ত মূল্য চাপিয়ে দিতে পারবেন না। সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করা এই মানুষগুলো বর্ধিত বেতন হাতে পেয়ে যাতে নিজের ও পরিবারের জন্য সুন্দরভাবে ব্যয় করতে পারেন, সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারেন এবং বাজারে কিছুটা স্বস্তি পান, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’
সভায় কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘শ্রমিকরা আমাদের ভাই-বোন, তারাই কালিয়াকৈরের প্রাণ। তাদের দাবি যৌক্তিক, তাদের কষ্ট আমরা বুঝি। কিন্তু দাবির নামে রাস্তা বন্ধ করে, কারখানা বন্ধ করে, ভাঙচুর করে দেশের ক্ষতি করা চলবে না। আমরা চাই, কারখানা চলুক, শ্রমিক বাঁচুক, কালিয়াকৈর বাঁচুক।’
বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমপি মহোদয় যে ঘোষণা দিয়েছেন, তা কালিয়াকৈর পৌরসভার প্রতিটি মহল্লায় বাস্তবায়ন করতে হবে। কোনো বাড়িওয়ালা যদি ভাড়া বাড়ান, কোনো দোকানদার যদি অযৌক্তিক দাম নেন, তাহলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। শ্রমিকের বর্ধিত বেতন শ্রমিকের হাতেই থাকবে। পৌরসভা হিসেবে আমরা শ্রমিকদের পাশে আছি, থাকব।’
তিনি আরও বলেন, ‘আমি পৌরবাসীকে কথা দিচ্ছি, পৌরসভায় শান্তি, শৃঙ্খলা ও মানবিকতা ফিরিয়ে আনতে আমি শ্রমিক, মালিক ও বাড়িওয়ালা সবার সঙ্গে বসে সমস্যার সমাধান করব। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কেউ শ্রমিকের ওপর জুলুম করতে পারবে না।’ তার বক্তব্যে উপস্থিত শ্রমিক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সভায় মো. মুজিবুর রহমান জানান, বর্ধিত মজুরি ঘোষণার পর ইতিমধ্যেই কালিয়াকৈরের প্রায় ৮০ শতাংশ মিল-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন শুরু হয়েছে। বাকি শ্রমিকরাও দ্রুত কাজে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আন্দোলনের জেরে কোনো নিরীহ শ্রমিক যাতে হয়রানি বা চাকরিচ্যুতির শিকার না হন, সে বিষয়ে মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে সরকার ও বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক দেখভাল করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কালিয়াকৈরের শিল্পশ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলে জানান সংসদ সদস্য। দ্রুত এর নির্মাণকাজ শুরু হয়ে আগামী জুনের মধ্যেই দৃশ্যমান বাস্তবায়ন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে শ্রমিকদের চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না বা অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রাখতে হবে না বলে উল্লেখ করেন তিনি।
শিল্পকারখানাগুলোকে নাশকতা, অগ্নিসংযোগ ও লুটপাটের হাত থেকে রক্ষা করতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার কর্মসূচি নিয়েছে বলে জানান এমপি। এ লক্ষ্যে পুরো কালিয়াকৈরকে সাতটি জোনে ভাগ করে দলের নেতাকর্মীরা প্রতিদিন অবস্থান নেবেন এবং শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে তিনি উল্লেখ করেন।
সবশেষে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক, মালিক, বাড়িওয়ালা এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন মো. মুজিবুর রহমান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সবাইকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী!

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সবাইকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী!
আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নেওয়া…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায়  হামলার শিকার হয়েছে এক প্রতিবেশী। এ ব্যাপারে আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়
কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ। গত ২৫…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক
গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুর রশিদ (৪২) নামে এক…
 ২৫ নভেম্বর ২০২৬    রংপুর

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) অফিসঝিনাইদহের মহেশপুরে জাহানারা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত…
 ২৫ নভেম্বর ২০২৬    খুলনা