গাজীপুর সংবাদদাতা:
বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৪ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। অভিযানটি পরিচালনা করেন জিএমপির উত্তর বিভাগের ডিবিতে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান।
মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কামেশ্বর এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
















