প্রচ্ছদ    জাতীয়   সনদ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী...

সনদ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬ ০৯:৫৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

শুধু সনদনির্ভর শিক্ষার পরিবর্তে প্রযুক্তি, উদ্ভাবন ও ব্যবহারিক দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালেই বেকারত্ব কমবে না; অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানো, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচি সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এ সম্মিলনে অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্বের সমাধান সম্ভব নয়। শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করছেন, তা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের উপযোগী হতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার বিকল্প নেই।

আরও পড়ুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

WhatsApp Image 2026 11 28 At 9.25.14 AM

অধ্যক্ষদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি কলেজের অধ্যক্ষের ভূমিকা শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, নৈতিক দিকনির্দেশনা দেন এবং একাডেমিক কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে অধ্যক্ষদের যোগ্যতা, প্রজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ বিস্তারের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন করতে হবে। আধুনিক ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। তবে এসব পরিবর্তন কার্যকর করতে কলেজের অধ্যক্ষদেরও নেতৃত্ব দিতে হবে।

শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্ব

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রচলিত শিক্ষকনির্ভর পাঠদান পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষা চালু করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্বের পরিস্থিতির উন্নতি হবে না। একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতার অভাব শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ভবিষ্যতের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। এসব প্রযুক্তির কারণে কিছু প্রচলিত পেশার চাহিদা কমছে, আবার নতুন নতুন কর্মক্ষেত্রও তৈরি হচ্ছে।

তাই উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরোনো শিক্ষাধারা থেকে বেরিয়ে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষা চালু করতে হবে বলে মনে করেন তিনি।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক

উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার শিক্ষানবিশ কর্মসূচি, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্পপ্রতিষ্ঠান সেই জ্ঞানকে বাস্তব কাজের দক্ষতায় রূপ দেওয়ার সুযোগ করে দেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক অগ্রগতির অংশীদার হয়ে উঠতে পারবেন।

এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে অধ্যক্ষ ও উপাচার্যদের আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে সংযুক্তি এবং বাস্তব কর্মপরিবেশে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্পোদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, শিক্ষাজীবনেই কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে শিক্ষার্থীরা স্নাতক শেষ করে শুধু চাকরির অপেক্ষায় থাকবেন না। বরং নিজেরাই ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তুলে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

একাধিক ভাষা শেখার সুযোগ বাড়ানোর আহ্বান

প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করার কথা বলেন তিনি।

আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

শিক্ষকসংকট নিরসন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ

কলেজগুলোতে শিক্ষকসংকট চিহ্নিত করে শূন্যপদ পূরণ, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও পদায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতাদর্শ ও বিশ্বাসের ভিন্নতা থাকতেই পারে। তবে এসব মতপার্থক্য যেন পাঠদান, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেসব কলেজের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী, সেসব প্রতিষ্ঠানে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যা জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং মানবিক মূল্যবোধে উন্নত হবে। আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশ মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে উপস্থিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবার জন্য বাংলাদেশ এর আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক…
 ২৮ নভেম্বর ২০২৬    রাজশাহী

মাটিখেকোদের কবলে নাজেহাল মহরাবহ

মাটিখেকোদের কবলে নাজেহাল মহরাবহ
মো. শফিকুল ইসলাম:গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামটা একসময় খুব শান্ত গ্রাম ছিল। সকাল হলেই মাঠে মানুষের আনাগোনা শুরু হতো। কৃষক তার লাঙল…
 ২৮ নভেম্বর ২০২৬    ঢাকা

আজহারীর মাহফিলে পকেটমার চক্রের ৬৫ নারী সদস্য আটক!

আজহারীর মাহফিলে পকেটমার চক্রের ৬৫ নারী সদস্য আটক!
রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মাহফিলস্থল থেকে ৬৫ নারীকে আটক করা…
 ২৮ নভেম্বর ২০২৬    রাজশাহী

কুমিল্লায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লার সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লার প্রাণকেন্দ্র আনন্দ সিটি সেন্টারের ইয়াম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, নিলেন চিকিৎসার খোঁজখবর!

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, নিলেন চিকিৎসার খোঁজখবর!
গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে হামলা ও ইটের আঘাতে আহত তিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যকে দেখতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

পাকিস্তানে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার!

পাকিস্তানে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার!
পাকিস্তানের জাতির পিতা ও দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয়…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

ছয় মাসের প্রেমের টানে চীন থেকে কুমিল্লায়, বিয়ে না করেই ফিরলেন যুবক!

ছয় মাসের প্রেমের টানে চীন থেকে কুমিল্লায়, বিয়ে না করেই ফিরলেন যুবক!
প্রেমের টানে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে ছুটে এসেছিলেন ৩৫ বছর বয়সী যুবক জেকুইন। তবে পরিবারের অসম্মতির কারণে বিয়ে করা হয়নি তার। দীর্ঘ আলোচনার…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সনদ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

সনদ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী
শুধু সনদনির্ভর শিক্ষার পরিবর্তে প্রযুক্তি, উদ্ভাবন ও ব্যবহারিক দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালেই বেকারত্ব কমবে…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি
এ আর জাফরী, বিশেষ প্রতিনিধি:ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ সব আইন-শৃঙ্খলা…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতালির পার্লামেন্টে পাস হলো বিতর্কিত শিক্ষা আইন, স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব!

ইতালির পার্লামেন্টে পাস হলো বিতর্কিত শিক্ষা আইন, স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব!
ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চূড়ান্ত শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন এই আইনে স্কুল চলাকালে মুখ ঢেকে…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হয়নি, তবুও দুই বিভাগে সেরা বাংলাদেশের মাহি!

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা হয়নি, তবুও দুই বিভাগে সেরা বাংলাদেশের মাহি!
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে বিশ্বসুন্দরীর মুকুট জিততে না পারলেও দর্শকদের ভোটে…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

ব্রাজিলের বর্তমান দল নিয়ে হতাশ রোনালদো, বললেন বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই!

ব্রাজিলের বর্তমান দল নিয়ে হতাশ রোনালদো, বললেন বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই!
একসময় বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ ২০০২ সালে শিরোপা জিতেছিল। এরপর কেটে গেছে ২৪ বছর, কিন্তু অধরা রয়ে…
 ২৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির

গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত