প্রচ্ছদ    জাতীয়   টিয়ারগ্যাস আর সাউন্ড গ্রেনেডের শব্দে...

টিয়ারগ্যাস আর সাউন্ড গ্রেনেডের শব্দে হার্ট অ্যাটাকের দশা হয়েছিল’

১৫ আগস্ট ২০২৩ ১১:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

রাতে এখানে অবস্থান নিয়ে সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে রেখেছিল জামায়াত নেতাকর্মীরা

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হাসপাতালটির ভেতরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী রোগীর স্বজনরা।

আরও পড়ুন

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Salahuddin Ahmed

তাদের দাবি, পুলিশের টিয়ারগ্যাস আর সাউন্ড গ্রেনেডের শব্দে অনেকেরই ঘুম ভেঙে যায়। গ্যাসে ধোঁয়ায় রোগীদেরও শ্বাসকষ্টের অবস্থা তৈরি হয়েছিল। এমনকি এক রোগীর স্বজন জানান, অনবরত বিকট শব্দ শুনে ভয়ে তার হার্ট অ্যাটাকের পরিস্থিতি তৈরি হয়েছিল।


(১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক এবং ডি ব্লকে অবস্থানরত রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে করে সাঈদীকে বের করে নিয়ে যাওয়া হয়। এর আগে ভোর ৫টার দিকে সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ শুরু করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় হাসপাতাল প্রাঙ্গণে জামায়াত-শিবিরের কর্মীদের তাণ্ডবের অভিযোগে অ্যাকশনে যায় পুলিশ। একপর্যায়ে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বাইরে যখন পুলিশ-জামায়াত কর্মীরা মুখোমুখি অবস্থানের কারণে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তখন রোগীকে ঘুম পাড়িয়ে হাসপাতালের বারান্দায় এসে নিজেও ঘুমাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে আসা খায়রুল ইসলাম। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ঘুমিয়ে গেছিলাম, বিকট শব্দে ঘুম ভাঙে। তারপর জানালা দিয়ে দেখতে গেলাম কী হয়েছে। গিয়ে দেখি টিয়ার গ্যাসের ধোঁয়ায় সব অন্ধকার। পরে দৌড়ে আবার চলে আসি। একটা পর্যায়ে ধোঁয়া ওয়ার্ডের ভেতরেও চলে আসে। এতে করে রোগী ও স্বজনদেরও শ্বাসকষ্ট শুরু হয়।

খায়রুল ইসলাম বলেন, বারবার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারকে বলছিলাম গেট লাগিয়ে দিতে, কিন্তু তারা নিজেরাই ভয়ে দরজা লাগিয়ে রুমের ভেতরে বসে ছিল। ভয়ে একটা থমথমে অবস্থা তখন। আল্লাহ-আল্লাহ করে রাতটা শেষ হয়েছে।

মাদারীপুর থেকে আসা রোগীর স্বজন নজরুল ইসলাম হাওলাদার বলেন, পুলিশের ধাওয়া খেয়ে জামায়াতের নেতাকর্মীরা ওয়ার্ডেও ঢুকে গিয়েছিল। বাইরে যখন তারা গ্যাসের কারণে টিকতে পারছিল না, তখন ভেতরে এসে তারা আশ্রয় নিতে থাকে। আমরা যারা রোগী এবং রোগীর স্বজনরা ছিলাম, আমরা চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে।

তিনি বলেন, রাতের এতোটাই ভয়াবহ অবস্থা হয়েছিল যে সে পরিস্থিতিতে আনসার সদস্যরাও ভয় পেয়ে গিয়েছিল। অনেক রোগী এবং তার সঙ্গে থাকা লোকজন ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল।

কুমিল্লার দাউদকান্দি থেকে আসা রোগীর স্বজন আলী আহমদ বলেন, বাইরে ঠুসঠাস শব্দ শুনে গেটের কাছে গিয়েছিলাম একনজর দেখতে, গিয়ে দেখি বিভিন্ন দিক থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছে। অন্যদিকে পুলিশও গুলি ছুড়ছে। এরপর বাইরে থেকে দৌড়ে ওয়ার্ডে চলে আসি।

তিনি আরও বলেন, একটা হাসপাতালে বিভিন্ন ধরনের রোগী থাকে, হাসপাতালের ভেতর যদি এমন অবস্থা তৈরি হয়, সাধারণ মানুষই তো ভয়ে হার্ট অ্যাটাক করবে। রোগীর অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী ঢাকা পোস্টকে বলেন, রাতে ডিউটি শেষ করে পাশেই বেতার ভবনে গেলাম বিশ্রাম করতে। কিন্তু বাইরে আন্দোলন, চিৎকার, স্লোগানে আর ভেতরে থাকতে পারছিলাম না। এক পর্যায়ে নিজেই একটু দেখতে গিয়েছিলাম। কিন্তু টিয়ারগ্যাস মারার পর সেখান থেকে কোনরকমে চলে এসেছি।

জামায়াত কর্মীরা ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশসহ নিরাপত্তাবাহিনীর কারণে এতোটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকালে যখন ৬টার দিকে ডিউটিতে এসেছি, তখন প্রচুর ইটপাটকেল, ভাঙা কাচ হাসপাতালের ভেতর ছড়িয়ে ছিটিয়ে ছিল।

এসব প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রি. জে. ডা. রেজাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেটি এখন অনুমান করে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে বসবো, ক্ষয়ক্ষতি হিসাব করে আগামীকাল আপনাদের আমরা জানাবো।

সুনির্দিষ্ট কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, বড় কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয়নি। তবে অক্সিজেন প্লান্টটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিছু স্থাপনা ভাঙা হয়েছে। কিছু জানালার গ্লাস ভেঙেছে। এর বাইরে হাসপাতালের ভেতরে থাকা একজন জেলা ডিসির গাড়ি ভাঙচুর হয়েছে। এর বাইরে প্রথমে যে অ্যাম্বুলেন্সটাতে লাশ তোলা হয়েছিল, সেটার চাকাসহ নষ্ট করে ফেলা হয়েছে। এছাড়াও কিছু ভাঙচুর করা হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়