প্রচ্ছদ    আন্তর্জাতিক   গাজায় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন,...

গাজায় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২১

১৮ নভেম্বর ২০২২ ০৪:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুনে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গাজার একটি হাসপাতালের পরিচালক ডা. সালাহ আবু লায়লা বিবিসিকে জানিয়েছেন, গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরের একটি ভবনে আগুন লেগে ১০ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জাবালিয়া শরণার্থী শিবিরের এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেছেন, শরণার্থী শিবিরের একটি রান্নাঘর থেকে গ্যাস লিক হয় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুন

অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা!

অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা!

জাবালিয়া শরণার্থী শিবির গাজার মোট আটটি শিবিরের একটি।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক ডা. আবু লায়লা আগুনকে ‘বিশাল’ বলে বর্ণনা করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে পুরো ভবনটি আগুনে পুড়ছে।

এছাড়া জ্বলন্ত ভবনের বাইরে লোকজনকে চিৎকার করতে দেখা গেছে। এমনকি সেখানে নিহতদের স্বজনদের রাস্তায় কাঁদতে এবং প্রার্থনা করতেও দেখা গেছে।

ঘটনাস্থলে ছুটে আসা এক স্থানীয় বাসিন্দা বলেছেন, জেনারেটর চালানোর জন্য শরণার্থী শিবিরের ওই বিল্ডিংটিতে পেট্রোল সংরক্ষণ করা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন: ‘এটা খুবই কঠিন, শিশু ও নারীরা আগুনে জ্বলছেন এবং তাদের বাঁচানোর সম্ভাবনা কম।’

নিরাপত্তা কর্মকর্তার মতে, নিহতদের পরিবারটি বিদেশ থেকে তাদের এক আত্মীয়ের ফিরে আসার ঘটনায় আনন্দ উদযাপন করছিল।

পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এটিকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন এবং শুক্রবার দিনকে শোক দিবস ঘোষণা করেছেন।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ টুইট করে বলেছেন, তার কর্মীরা ‘আহতদের (ইসরায়েল) হাসপাতালে মানবিকভাবে সরিয়ে নিতে’ সহায়তা করবে।

বিবিসি বলছে, বিদ্যুতের ভয়াবহ ঘাটতির ফলে গাজায় – প্রায়শই মোমবাতির কারণে – মারাত্মক আগুন লেগে যাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যাকায় ২৩ লাখ মানুষের বসবাস, যা বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্বের একটি।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৬ লাখ শরণার্থী আটটি জনাকীর্ণ শিবিরে বসবাস করছে। সেই হিসেবে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে ৫ হাজার ৭০০ জনেরও বেশি লোক রয়েছে যা লন্ডনে জনসংখ্যার ঘনত্বের সমান। তবে গাজা সিটিতে এই সংখ্যা ৯ হাজার জনেরও বেশি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থান না ঘটে এবং দ্বিতীয় কোনো ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!
একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!
শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তার দাবি,…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের একটি…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু
চট্টগ্রাম প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ…
 ৩১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!

৮ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১ জন; সেই একজনও ফেল!
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। অথচ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে সেই একমাত্র পরীক্ষার্থীও…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত অনেকে!
১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। শনিবার (৩১ অক্টোবর) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাসটি…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
সিলেটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের উদ্যোগে আজ সকালে নগরীর মালিক পীর রোডে অবস্থিত…
 ৩১ অক্টোবর ২০২৬    সারাদেশ

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই শিশুসহ ৪ বাংলাদেশি আটক

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই শিশুসহ ৪ বাংলাদেশি আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই শিশুসহ একই পরিবারের চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

কুড়িগ্রামের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, জেলার পাসের হার ৪০.৭২%

কুড়িগ্রামের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, জেলার পাসের হার ৪০.৭২%
শাহ আলম, কুড়িগ্রাম:দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ…
 ৩১ অক্টোবর ২০২৬    রংপুর

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!
বাংলাদেশি নাটকের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে সামাজিক ধারাবাহিক ‘দুনিয়া টাকার গোলাম’। ইউটিউবে নাটকটির মোট ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে। বড় কোনো তারকা কিংবা বিশাল বাজেট ছাড়াই…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামের এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন…
 ৩১ অক্টোবর ২০২৬    বরিশাল

আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি: ডা. শফিকুর রহমান

আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি

‘ভবিষ্যতে গর্ব করে বলবে, বিএনপি আমলে পাস করছি’: রেজাউল করিম রনি
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। পাশাপাশি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত