প্রচ্ছদ    আন্তর্জাতিক   গত ২৫ বছরে মানুষের জীবন...

গত ২৫ বছরে মানুষের জীবন তছনছ করেছে যেসব ভূমিকম্প

১০ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

আফ্রিকার দেশ মরক্কোতে গতকাল শনিবার আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মরক্কোর আটলাস পর্বতমালার কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ওই অঞ্চলটি পাহাড়ি হওয়ায় এখনো সব জায়গায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

ভয়াবহ এ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে মরক্কোর কেন্দ্রীয় ওই অঞ্চল। অনেকে তাদের পরিবারের এক বা একাধিক সদস্যকে হারিয়েছেন। এছাড়া সেখানকার বেশিরভাগ মানুষ গত দুই দিন ধরে রাস্তায় অবস্থান করছেন। সব মিলিয়ে সেখানে এখন হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

বিশ্বে গত ২৫ বছরে এমন ভয়াবহ অসংখ্য ভূমিকম্প আঘাত হেনেছে। যেগুলোতে তছনছ হয়ে গেছে অনেক মানুষের জীবন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

৬ ফেব্রুয়ারি ২০২৩: তুরস্ক এবং সিরিয়া

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে এ দুটি দেশের সীমান্ত এলাকা। এই মহা প্রাকৃতিক বিপর্যয়ে ৫০ হাজারের বেশি মানুষ মারা যান।

২৫ এপ্রিল ২০১৫: নেপাল

হিমালয়ের দেশ নেপালে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

১১ মার্চ ২০১১: জাপান

সুনামি ও ভূমিকম্পপ্রবণ জাপানের উত্তর-পূর্ব উপকূলে ২০১১ সালে একটি ৯ দশমিক ০ মাত্রার ভূমিকম্পের প্রভাবে সুনামির সৃষ্টি হয়। এতে ১৮ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

১২ জানুয়ারি ২০১০: হাইতি

হাইতিতে ২০১০ সালে ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে দেশটির সরকার আশ্চর্যজনকভাবে এ সংখ্যা কম দেখায়।

১২ মে ২০০৮: চীন

এশিয়ার দেশ চীনের পূর্ব সিচুয়ানে ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই  শক্তিশালী কম্পনে বাড়ি-ঘর ধসে পড়ে ৮৭ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়।

২৭ মে ২০০৬: ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ২০০৬ সালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

৮ অক্টোবর ২০০৫: কাশ্মীর

পৃথিবীর  স্বর্গ হিসেবে পরিচিতি কাশ্মীরে ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারান ৮০ হাজারের বেশি মানুষ।

২৬ ডিসেম্বর ২০০৪: ইন্দোনেশিয়া

বারবার ভূমিকম্পে বিপর্যস্ত হওয়া ইন্দোনেশিায় ২০০৪ সালেও আঘাত হানে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প। ওই ভূমিকম্পের প্রভাবে ভারত মহাসাগরে সুনামির সৃষ্টি হয়। ওই সুনামিতে ভারত মহাসাগরে তীরে অবস্থিত দেশগুলোর ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

২৬ ডিসেম্বর ২০০৩: ইরান

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণ-পূর্ব দিকে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে মৃত্যু হয়েছিল ২০ হাজার মানুষের।

২৬ জানুয়ারি ২০০১: ভারত

২০০১ সালে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প ভারতের গুজরাট রাজ্যে আঘাত হেনেছিল। এতে ২০ হাজারের বেশি মানুষ মারা যান।

১৭ আগস্ট ১৯৯৯: তুরস্ক

সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকা তুরস্ক ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। ইজমিরে আঘাত হানা সেই ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের সলিল সমাধি হয়েছিল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি