প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইইউ নির্বাচনে খারাপ ফল, পদত্যাগের...

ইইউ নির্বাচনে খারাপ ফল, পদত্যাগের ঘোষণা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর

১০ জুন ২০২৪ ১১:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে নিজের দল পরাজিত হওয়ার পর এই ঘোষণা দেন তিনি। ওই নির্বাচনে তার দল মাত্র ৬ শতাংশ ভোট পেয়েছে।

 

সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় নির্বাচনে খারাপ ফলাফলের পর নাটকীয় ঘটনার মধ্যে আলেকজান্ডার ডি ক্রু বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে রোববার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।


ইতালীয় বার্তাসংস্থা এজেনজিয়া নোভার মতে, ফেডারেল নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এতে তার দল ওপেন ফ্লেমিশ লিবারেল অ্যান্ড ডেমোক্র্যাটসের (ওপেন ভিএলডি) উল্লেখযোগ্য পরাজয় হয়েছে। নির্বাচনে দলটি মাত্র ৫.৯ শতাংশ ভোট পেয়েছে এবং এরপরই পদত্যাগের ঘোষণা দেন আলেকজান্ডার ডি ক্রু।

নির্বাচনে নিজের দলের পরাজয় স্বীকার করে ডি ক্রু বলেছেন, ‘আগামীকাল আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’


তবে হতাশাজনক ফলাফল সত্ত্বেও ডি ক্রু উদারপন্থিদের ভবিষ্যৎ সম্পর্কে এখনও বেশ আশাবাদী। তিনি বলেছেন, তারা ‘শক্তিশালী। আমরা ফিরে আসব।’

অবশ্য ডি ক্রু পদত্যাগ করলেও নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং এর ফলে বেসামরিক হতাহতের বিরুদ্ধে সবচেয়ে বেশি আওয়াজ তুলেছেন এমন ইউরোপীয় নেতাদের মধ্যে ডি ক্রু অন্যতম।

এদিকে ফ্রান্সে অতি-দক্ষিণপন্থি ল্য পেনের ন্যাশনাল র‍্যালি, অস্ট্রিয়ায় ফ্রিডম পার্টি অব অস্ট্রিয়া এবং জার্মানিতে অলটারনেটিভ অব জার্মানি (এএফডি) ভালো ফল করেছে। কিন্তু তারা গোটা ইউরোপের রাজনৈতিক মানচিত্রকে অবিলম্বে বদলে দেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারেনি।

এটা ঠিক, আগের তুলনায় অতি-দক্ষিণপন্থিদের সদস্যসংখ্যা বাড়বে। তারা আরও জোরালোভাবে তাদের মতামত জানাতে পারবেন।

অতি-দক্ষিণপন্থিরা সবচেয়ে ভালো করেছে ফ্রান্সে। তারা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দলের থেকে দ্বিগুণ ভোট পেয়েছে। ম্যাক্রোঁর দল পেয়েছে ১৫ শতাংশ ভোট ও ন্যাশনাল র‍্যালি পেয়েছে ৩০ শতাংশ ভোট। এরপর ম্যাক্রোঁ পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে আবার নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ল্য পেন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

জার্মানিতে চ্যান্সেলর শলৎসের দল এসপিডি তৃতীয় স্থানে আছে। শলৎসের জোটশরিক গ্রিন পার্টিও ১০টি আসন হারাচ্ছে। অতি-দক্ষিণপন্থি এএফডি আছে দ্বিতীয় স্থানে। তবে জার্মানিতে রক্ষণশীল সিডিইউ/সিএসইউ সবচেয়ে বেশি ভোট পাচ্ছে।


মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ)-এর জার্মান বিরোধী দলীয় নেতা ফ্রিডরিশ মার্ৎস বলেন, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে তার দলের জয় প্রত্যাশিত। এটা বোঝা যাচ্ছে জার্মান ভোটাররা অবশ্যই পরিবর্তন চায়।

ইতালিতে মেলোনি ও পোল্যান্ডে মধ্যপন্থি নেতা ডোনাল্ড টাস্কের দল ভালো ফল করতে চলেছে। সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডে বামপন্থি ও গ্রিন পার্টি ভালো ফল করেছে। ডেনমার্কে ৯৯ শতাংশ ভোট গণনা হয়ে গেছে।

পর্তুগালে বিরোধী সোস্যালিস্ট পার্টি আটটি আসনে ৩২ শতাংশ ভোট পেয়েছে। সাতটি আসনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ৩১ শতাংশ ভোট পেয়েছে। বিদেশে দূতাবাসে যারা ভোট দিয়েছেন, তাদের বাদ দিয়ে অন্য সবার ভোট গণনা হয়ে গেছে।

চেক প্রজাতন্ত্রে বিরোধী এএনও ২৬ শতাংশ ভোট পেয়ে এক নম্বরে আছে। তারা সাতটি আসনে জয়ী হয়েছে। ২২ শতাংশ ভোট ও ছয়টি আসন পেয়েছে মধ্য-ডানপন্থি জোট এসপিওএলইউ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি