প্রচ্ছদ    জাতীয়   নোয়াখালীতে হেযবুত তওহীদের উপর হামলার...

নোয়াখালীতে হেযবুত তওহীদের উপর হামলার হুমকি: উচ্ছেদে আল্টিমেটাম উগ্রবাদীদের

৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

নোয়াখালীতে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে হামলার ষড়যন্ত্র চালিয়ে আসছে একটি উগ্রবাদী গোষ্ঠী। তওহীদি জনতার নাম করে পোস্টারিং করে, সোস্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়ে হামলার জন্য সাধারণ মানুষকে উস্কানি দেয় তারা।  
গতকাল শনিবার বাদ জোহর নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের নতুন বাজার এলাকায় বসবাসরত হেযবুত তওহীদের চার শতাধিক পরিবারের উপর নৃশংস আক্রমণের ঘোষণা দেওয়া হয়। 
প্রথমে তারা চাষীরহাট নতুন বাজারে সমাবেশ ডাকে। প্রশাসন তাদের মতলব বুঝতে পেরে সেখানে সমাবেশে নিষেধাজ্ঞা দেয়। স্থানীয় লোকজনও তাদেরকে চাষীরহাটে সমাবেশ করতে নিষেধ করলে তারা সোনাইমুড়ী গিয়ে সমাবেশ করে। সেখানে গিয়ে তারা হেযবুত তওহীদকে নোয়াখালী থেকে উচ্ছেদের ঘোষণা দেয়।  
বিকালে নোয়াখালীর সোনাইমুড়ি চৌরাস্তায় পাঞ্জাবি, টুপি পরিহিত দাড়িওয়ালা কিছু লোক সমাবেশ করে হেযবুত তওহীদকে নোয়াখালী থেকে চলে যেতে বলা বলে। তা না হলে তাদের উপর হামলা করে তাদের এলাকাছাড়া করা হবে বলে হুমকি প্রদান করা হয়। 

সমাবেশে তারা বলে, আমাদের কাছে এমন অস্ত্র আছে যা দ্বারা একজন লোক এক হাজার লোকের মোকাবিলা করতে পারবে।
পুলিশ যদি হেযবুত তওহীদের অভিযোগ আমলে নেয় তাহলে সোনাইমুড়ি থানায় হামলা করা হবে বলেও হুমকি প্রদান করা হয় সমাবেশ থেকে। 
এর আগে সোশ্যাল মিডিয়ায় সারাদিনব্যাপী হামলা, হত্যা, সমাবেশ করার আহ্বান জানানো হয়।
হামলার আশঙ্কার কথা হেযবুত তওহীদের নেতৃবৃন্দ প্রশাসনকে জানালে গতকাল বিকালে সেনাবাহিনীকে চাষীরহাটে হেযবুত তওহীদের এমামের বাড়ির সন্নিহিত এলাকায় টহল দিতে দেখা যায়। 
এ বিষয়ে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম গতকাল এক ভিডিও বার্তায় সেনা প্রধান ওয়াকার উজ জামান এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘হাসিনা সরকার পদত্যাগ করার দিন আপনি বলেছিলেন, আপনার উপর ভরসা রাখতে। আপনি সকলের জানমালের নিরাপত্তা দিবেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম। আজ আমার বাড়ির সামনে এসে আমাকে উচ্ছেদ করার।’ 
‘জনাব ওয়াকার উজ জামান সাহেব আপনি এদেশের নাগরিক আমিও এদেশের নাগরিক। আমাকে হুমকি দিতে পাওে না। আমি কোনো অন্যায় করি নাই। আজকে আমার উপর হামলা হলে আন্তর্জাতিক মহলে অত্যন্ত খারাপ ম্যাসেজ যাবে।’ 
তিনি সেনা প্রধান ওয়াকার উজ জামানের হস্তক্ষেপ কামনা করে বলেন, উগ্রবাদীদের হাতে দেশকে তুলে দিবেন না। আমি আছি আপনাদের সাথে। আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ।’ 
তিনি বলেন, ‘এই উগ্রবাদী গোষ্ঠীটি হেযবুত তওহীদের প্রতিষ্ঠাকাল থেকেই বিরোধিতা করে আসছে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে ছাত্রজনতা রক্ত দিয়েছে আর এই উগ্রবাদী গোষ্ঠীটি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।’  
আমরা রাজনীতি করি না, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা কালেমার ভিত্তিতে মানুষকে তওহীদের উপরে ঐক্যবদ্ধ হবার দাওয়াত দিয়ে আসছি। হেযবুত তওহীদের বিরুদ্ধে একটা অন্যায় করার রেকর্ড নেই। আদর্শগত কিছু মতপার্থক্যের জন্য তারা আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে। তারা এখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানের পায়তাড়া করছে বলে অভিযোগ করেন তিনি।  
হামলার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আফগানিস্তানের তোড়াবোড়া পাহাড় নয়। আমরা হেযবুত তওহীদ। পালানোর অভ্যাস আমাদের নেই। আমরা জীবন দিব কিন্তু আমাদের মাটি আমরা ছাড়ব না।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি বলেছিলেন, দেশ স্বাধীন হয়েছে, সবাই ইনজয় করো। সবাই স্বাধীনতা ফিরে পাবে। কোথায় স্বাধীনতা? আমাকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে, আল্টিমেটাম দিচ্ছে। আমি কোথায় যাবো? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘হস্তক্ষেপ করুন। তাদেরকে নিবৃত করুন। ঘটনা হালকাভাবে নিবেন না। আমাকে সবাই চেনে, আমি কি করি, কি বলি সবাই জানে। হাজার হাজার কর্মী আছে আমার। পরিস্থিতি বহুদূও পর্যন্ত যেতে পারে। মনযোগ দিয়ে বিষয়টি দেখবেন বলে আমি আশা করছি।’ 
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে শেরপুর, সুনামগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, লক্ষ্মীপুরসহ হেযবুত তওহীদের আরো বেশ কয়েকটি কার্যালয়ে হামলা করা হয়। নোয়াখালীতে প্রতিষ্ঠিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিক ও কৃষকদের প্রায় ২০০ পরিবারের ঘরবাড়িতে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অন্তত ২ কোটি টাকার সম্পত্তি লুট করে এবং অগ্নিসংযোগ করেছে। পরবর্তীতে গরুর খামার লুট করার চেষ্টা করা হয়, গরুর খামারের জন্য তৈরি খড়ের গাদা জ্বালিয়ে দেওয়া হয়েছে। 
হেযবুত তওহীদের সহস্রাধিক সদস্য, শিশু, নারী, বৃদ্ধ বসবাস করে চাষীরহাটে। সেখানেই হেযবুত তওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি, মসজিদ, স্কুল, গরু ও মৎস্য খামারসহ অর্ধ শতাধিক উন্নয়ন প্রকল্প, এসবের উপর হামলা করাও তাদের অন্যতম লক্ষ্য এমন দাবি হেযবুত তওহীদের।
হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির নিজাম উদ্দিন বলেন, ‘আনরেস্ট পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে একটি সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় তারা লোকজনকে ব্যাপকভাবে ডাকাডাকি করে। গতকাল তারা সোনাইমুড়ীতে সমাবেশ ডেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে। যদিও সাধারণ মানুষ তাদের মিথ্যাচারে কান দিচ্ছে না, সাধারণ মানুষের পক্ষ থেকে তারা তেমন সাড়া পাচ্ছে না। তথাপিও তাদের উদ্দেশ্য যেভাবেই হোক এখানে হামলা করবে, লুটপাট করবে। যেমনটি করেছিল ২০১৬, ২০০৯, ২০০৩ ও ২০০০ সালে।’
উল্লেখ্য, ২০১৬ সালেও হামলা করে ১১৪ জন নারী শিশু বৃদ্ধকে মারাত্মকভাবে যখম করা হয়েছিল। দুইজনকে জবাই করে হত্যা করা হয়েছিল। ১৪ টি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও ২০০০, ২০০৩ ও ২০০৯ সালেও হেযবুত তওহীদেও এমামের বাড়িতে হামলা করে লুটপাট করা হয়, অগ্নিসংযোগ করে ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক