প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা...

ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ট্রাম্পের উস্কনি

৫ অক্টোবর ২০২৪ ০৭:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প মনে করেন, ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো।
ট্রাম্প শুক্রবার ইসরায়েলের উদ্দেশে বলেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত আগে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো।
এনডিটিভি জানায়, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক নির্বাচনি প্রচারে ট্রাম্প এই মন্তব্য করেন।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা সমর্থন করেন না তিনি।
এর বদলে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রটির ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার পক্ষে তিনি।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “সাংবাদিকরা তাকে (বাইডেন) প্রশ্ন করেছিল, ইরান সম্পর্কে আপনার কী ধারণা, আপনি কি ইরানে আঘাত হানবেন? আর তিনি (বাইডেন) বলেন, ‘না, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে ততক্ষণ হামলা চালানো হবে না।
“এর মানে বাইডেন হামলা চালাতে চান, তাই তো?” উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন ট্রাম্প।
ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন, “যখন সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেছিল, তখন উত্তরটা হওয়া উচিত ছিল, ‘আগে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে’।”
ইসরায়েলের দিকে প্রায় ২০০ ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে বুধবার ইরানের পরমাণু স্থাপনায় এ ধরনের হামলার বিরোধিতা করেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে বুধবার সাংবাদিকদের বাইডেন বলেন, “ইসরায়েলিরা কী করতে যাচ্ছে তা নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব, তবে আমাদের (জি৭ দেশগুলোর প্রধানরা) সবাই একমত যে, তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে, কিন্তু তাদের সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত।”
তবে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে খুব কমই কথা বলেছেন। কিন্তু তিনি এক বিবৃতিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংকটের জন্য বাইডেন এবং হ্যারিসকে দায়ী করেছেন।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর