প্রচ্ছদ    আন্তর্জাতিক   যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত...

যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত রাশিয়াকে সমর্থনের ঘোষণা উ. কোরিয়ার

১ নভেম্বর ২০২৪ ১২:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইউক্রেন যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত রাশিয়াকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মস্কোতে এক বৈঠকে এই সহায়তার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনে দুই দেশের নেতা কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের ভূমিকার প্রশংসা করেছেন চো সন হুই। তিনি বলেছেন, ‘‘আমাদের ঐতিহ্যবাহী, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিহাসের পরীক্ষিত পথে যাত্রা শুরু করেছে আজ … যা অদম্য সামরিক কমরেডশিপের সম্পর্কে নতুন ধাপে পদার্পণ করেছে।’’

চো সন হুই বলেন, পিয়ংইয়ংয়ের কোনও সন্দেহ নেই যে, পুতিনের ‘‘বুদ্ধিদ্বীপ্ত নেতৃত্বে’’ রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণ তাদের রাষ্ট্রের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য পবিত্র লড়াইয়ে মহান বিজয় অর্জন করবে।

আরও পড়ুন

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

তিনি বলেন, ‘‘এবং আমরা আশ্বস্ত করছি, বিজয়ের দিন পর্যন্ত আমরা দৃঢ়ভাবে আমাদের রুশ কমরেডদের পাশে থাকব।’’ বৈঠকে চো সন হুইকে স্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দুই দেশের সামরিক বাহিনীর ‘‘অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক’’ নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের পথ তৈরি হয়েছে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেন গত সপ্তাহে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে বলে যে বিবৃতি দিয়েছে সেই বিষয়ে পরিষ্কার করে বলেননি কিছু ল্যাভরভ কিংবা চো সন হুই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার পৃথকভাবে বলেছেন, এই ধরনের বিবৃতি সম্পর্কে ইতোমধ্যে যা বলা হয়েছে, তাতে যোগ করার মতো নতুন কিছু তথ্য তার হাতে নেই।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, রাশিয়ায় মোতায়েন করা উত্তর কোরিয়ার সৈন্যদের মধ্য থেকে প্রায় ৮ হাজার সৈন্য কুরস্ক অঞ্চলে পাঠানো হয়েছে। ইউক্রেনীয় সেনারা গত আগস্টে সীমান্ত পেরিয়ে রাশিয়ার এই অঞ্চলে প্রবেশ করেছিল। আগামী দিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এসব সৈন্য অংশ নিতে পারে বলে জানান তিনি।

ল্যাভরভ বলেছেন, ‘‘পশ্চিমাদের ন্যাটোকে পূর্বে সম্প্রসারণের এবং প্রকাশ্য বর্ণবাদী শাসনকে উৎসাহিত করার ফলে রাশিয়ান সবকিছুকে নির্মূল করতে বর্তমানে ইউক্রেনে যা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের কোরিয়ান বন্ধুদের নীতিগত অবস্থানের জন্য আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’’

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেন, গত জুনে উত্তর কোরিয়া ও রাশিয়ার নেতাদের স্বাক্ষরিত চুক্তির আওতায় উভয় দেশের সম্পর্ক আরও গভীর করা হবে; যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা জোরদার করার বিষয়টিও রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক বাহিনী মোতায়েন করা রাশিয়া এখন পর্যন্ত নিজ ভূখণ্ডে উত্তর কোরিয়ার সৈন্যদের উপস্থিতির বিষয়টি অস্বীকার কিংবা সরাসরি নিশ্চিত করেনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিম জং উনের সঙ্গে চুক্তি কীভাবে বাস্তবায়ন করা যায় তা রাশিয়ার সিদ্ধান্ত।

দোভাষীর মাধ্যমে টেলিভিশনে কথা বলার সময় উত্তর কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই তার দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন। তবে এই অভিযোগের বিষয়ে কোনও নথি সরবরাহ করতে পারেননি তিনি।

সূত্র: রয়টার্স।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর