প্রচ্ছদ    আন্তর্জাতিক   পুতিন সন্ত্রাসীতে পরিণত হয়েছেন: জেলেনস্কি

পুতিন সন্ত্রাসীতে পরিণত হয়েছেন: জেলেনস্কি

২৯ জুন ২০২২ ০৫:৪৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে সন্ত্রাসী আখ্যায়িত করার পাশাপাশি রাশিয়ার ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছেন তিনি। গত মঙ্গলবার (২৮ জুন) রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভার্চ্যুয়াল বক্তৃতায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনের মাটিতে রাশিয়ান দখলদারদের কর্মকাণ্ড’ তদন্ত করতে এবং দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভার্চ্যুয়াল ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার এই হত্যাকাণ্ড বন্ধ করতে সম্ভব সবকিছু করার জন্য আমাদের জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে।’ গত সোমবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনবহুল শপিং মলে রুশ বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। হামলার সময় ওই শপিং মলটিতে ১ হাজারেরও বেশি মানুষ ছিলেন। প্রাথমিকভাবে হতাহতের তথ্য জানা না গেলেও পরে জানানো হয়, রুশ এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
তবে সময় গড়ানোর সাথে সাথে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। মূলত শপিংমলের মতো জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা ও এর জেরে হওয়া হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলেনস্কি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে জেলেনস্কি সতর্ক করেন, মস্কোর বিরুদ্ধে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া না গেলে রাশিয়ার ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বাল্টিক দেশগুলো, পোল্যান্ড, মলদোভা ও কাজাখস্তানের পাশাপাশি অন্যান্য ইউরোপীয় এবং এশীয় দেশে ছড়িয়ে পড়বে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিন সন্ত্রাসী হয়ে উঠেছেন। তার ভাষায়, ‘কোনো ধরনের সাপ্তাহিক বন্ধ ছাড়াই প্রতিদিনই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। প্রতিদিন তারা সন্ত্রাসী হিসেবে কাজ করছে।’
এদিকে ১৯৩ সদস্য দেশের জাতিসংঘ থেকে রাশিয়াকে বহিষ্কারেরও আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে জাতিসংঘ সনদের ৬ নাম্বার অনুচ্ছেদের উদ্ধৃতিও দেন তিনি। জাতিসংঘ সনদের এই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য দেশ ‘বর্তমান সনদে অন্তর্ভুক্ত নীতিগুলো ক্রমাগতভাবে লঙ্ঘন করলে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ (অভিযুক্ত দেশকে) সংস্থা থেকে বহিষ্কার করতে পারে’।
এর আগে ক্রেমেনচুক শহরের জনবহুল শপিংমলে রুশ সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়াকে ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন’ বলে দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত সোমবার জেলেনস্কি বলেন, ইউক্রেনের ক্রেমেনচুকের ওই শপিংমলে রাশিয়ার হামলা ‘ইউরোপীয় ইতিহাসে সবচেয়ে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলার একটি। শুধুমাত্র সম্পূর্ণ উন্মাদ সন্ত্রাসীরা, যাদের পৃথিবীতে কোনো স্থান থাকা উচিত নয়, তারাই এমন একটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে।’ তার ভাষায়, ‘‘আক্রমণটি ‘অলক্ষ্যে’ চালানো হয়নি বরং তা ছিল ‘পরিকল্পিত আঘাত’।’’
জেলেনস্কি আরও বলেছিলেন, ‘রাশিয়ান রাষ্ট্র বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এবং এটিই সত্য ও বাস্তবতা। এটিকে আইনিভাবেও বৈধতা দিতে হবে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য