প্রচ্ছদ    চট্টগ্রাম   মিরসরাইয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে...

মিরসরাইয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে খেসারির আবাদ!

১২ মার্চ ২০২৫ ০১:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

চট্টগ্রাম উত্তর সংবাদদাতা:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দিন দিন হারিয়ে যাচ্ছে খেসারি ও অন্যান্য ডাল জাতীয় ফসলের চাষাবাদ। একসময় এই অঞ্চলের মাঠজুড়ে খেসারি, মুগ, মাসকলাইসহ নানা জাতের ডাল উৎপাদন হলেও বর্তমানে তা প্রায় বিলুপ্তির পথে। আধুনিক চাষাবাদ পদ্ধতির পরিবর্তন, কৃষকদের অনাগ্রহ এবং জমির ব্যবহারে পরিবর্তন আসায় ডাল চাষের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মিরসরাই উপজেলার বিস্তীর্ণ এলাকা একসময় শুধু ধান-পাট বা অন্যান্য খাদ্যশস্য উৎপাদনেই নয়, ডাল উৎপাদনেও সমৃদ্ধ ছিল। বিশেষ করে ধূম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, মিঠানালা, মঘাদিয়া, সাহেরখালী ইউনিয়ন সহ পশ্চিম অঞ্চলের ফেনী নদীর তীরবর্তী এলাকায় ব্যাপকভাবে খেসারি ডাল চাষ হতো। এটি ছিল এমন এক ফসল, যা কোনো অতিরিক্ত পরিচর্যা ছাড়াই বেড়ে উঠত। কৃষকরা আমন ধান কাটার আগেই খেসারি বীজ ছিটিয়ে দিতেন, এবং স্বল্প খরচে ভালো ফলন পাওয়া যেত। একসময় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও এই ডাল রপ্তানি করা হতো। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার কৃষি কাঠামোতে এসেছে ব্যাপক পরিবর্তন। পশ্চিম দিকের ইউনিয়নগুলোতে বাণিজ্যিক মাছ চাষের জন্য বড় বড় পুকুর তৈরি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ অঞ্চলে গড়ে উঠেছে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল, যা কৃষিজমির পরিমাণ কমিয়ে দিয়েছে। ফলে পশু চারণভূমি যেমন সংকুচিত হয়েছে, তেমনি কৃষকদের আগ্রহও কমে গেছে ডাল চাষে। খেসারির পাশাপাশি মুগডাল ও কলাইয়ের মতো অন্যান্য ডাল জাতীয় ফসলের উৎপাদনও আজ নেই বললেই চলে।

বিশেষজ্ঞরা মনে করেন, মিরসরাইয়ের জমি এখনো ডাল চাষের উপযোগী। কৃষি বিভাগ থেকে প্রতিবছর বিনামূল্যে ডালের বীজ সরবরাহ করা হলেও, সঠিক তদারকি এবং কৃষকদের উদ্বুদ্ধ করার অভাবের কারণে চাষাবাদ তেমন দেখা যাচ্ছে না।

আরও পড়ুন

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

Gazipur 2

কৃষি গবেষকেরা মনে করেন, ডাল জাতীয় ফসল শুধু পুষ্টি চাহিদা পূরণেই নয়, মাটির উর্বরতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে হারিয়ে যাওয়া এই কৃষি ঐতিহ্য পুনরুদ্ধার করা সম্ভব।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ধান ও সবজি চাষের দিকেই বেশি ঝোঁক রয়েছে। অধিক লাভজনক ও সহজলভ্য কৃষি কার্যক্রমের প্রতি আগ্রহ থাকায় তারা ডাল চাষে উৎসাহী নন। তবে কৃষি উপকরণ, প্রযুক্তি সহায়তা এবং সরকারি সহযোগিতা বৃদ্ধি করা হলে অনেকে আবারও ডাল চাষে ফিরে আসতে পারেন বলে মনে করছেন অভিজ্ঞ কৃষকরা।

মিরসরাইয়ের কৃষি ঐতিহ্য রক্ষায় ডাল চাষে উৎসাহিত করার পাশাপাশি উন্নত জাতের বীজ সরবরাহ, উৎপাদন পদ্ধতির উন্নয়ন এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা দরকার। নীতিনির্ধারক, কৃষি বিশেষজ্ঞ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে মিরসরাইয়ে বিলুপ্তপ্রায় খেসারি ও অন্যান্য ডাল জাতীয় ফসলের চাষ আবারও ফিরিয়ে আনতে। প্রতিবছর কৃষি বিভাগ থেকে সরবরাহকৃত বিনামূল্যে ডাল বীজ দিয়ে কৃষকরা ডাল চাষ করছে কিনা তা তদারকির মাধ্যমে এবং কৃষকদের ডাল চাষে উৎসাহিত করে উৎপাদন বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে শাহিদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মহানগরীর পশ্চিম…
 ১৯ মে ২০২৬    রাজধানী

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উপজেলার সপুয়া বাজার এলাকা থেকে এই মাদক…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের এনামুল হক শিশিরকে (২৯) পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির ইসলামকে গ্রেফতার…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    বিশেষ নিবন্ধ